ক্রিকেট
বিশ্বে তিনি শ্রদ্ধাভাজন। সবার চেনা মুখও। কিন্তু যুক্তরাষ্ট্র তো আর
ক্রিকেটপ্রেমী কোনো দেশ নয়। আর তাই সেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লাডারহিল
স্টেডিয়ামে এক বিব্রতকর অভিজ্ঞতাই হলো কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল
গাভাস্কারের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে
গাভাস্কারকে মাঠে ঢুকতে বাধা দেন স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা
ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টেলিভিশন ধারাভাষ্যকারদের দলে ছিলেন গাভাস্কার। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ঢোকার সময় তাঁকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। গাভাস্কার যখন মাঠে ঢুকছিলেন, সে সময় মাঠে টিম বাস থেকে ক্রিকেটাররা নামছিলেন। ওই সময় অন্য কারও স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করে রেখেছিল স্টেডিয়ামের নিরাপত্তা বিভাগ। পরিচয়পত্র থাকার পরও তাই গাভাস্কারকে ভেতরে যেতে দেননি নিরাপত্তাকর্মীরা। টিম বাস চলে যাওয়ার পর অবশ্য ‘লিটল মাস্টার’কে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়
গাভাস্কার অবশ্য এটা নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি। নিরাপত্তার কড়াকড়িকে নিয়মের অংশ হিসেবেই মেনে নিয়েছেন। স্টেডিয়ামের গেটে অপেক্ষার সময়টা তিনি কাজে লাগিয়েছেন কিছু ভক্তের সঙ্গে ছবি তুলে see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment