Monday, August 15, 2016

অলিম্পিক বক্সিংয়ে ‘রোনালদো-উদ্‌যাপন’!

শূন্যে লাফিয়ে আধেক পাক খেয়ে মাটিতে নামা। পা জোড়া ভূমি স্পর্শ করার সঙ্গে করে একটা ঝাড়া দিয়ে দুই হাত সটান নিচের দিকে ধরে রাখা। এই হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পরিচিত গোল উদ্‌যাপনগুলোর একটি। এবার সেটাই দেখা​ গেল অলিম্পিক বক্সিংয়ে। শাহরাম গিয়াসভের সৌজন্যে।
উজবেকিস্তানের এই বক্সারকে খুব বেশি লোকে চিনত না। কিন্তু এবারের অলিম্পিকে পদকপ্রত্যাশী এই বক্সার এক উদ্‌যাপন দিয়েই চলে এলেন আলোচনায়। পরশু কিউবার রনিয়েল ইগলেসিয়াসকে হারানোর পর ঠিক এই উদ্‌যাপনই করেছেন গিয়াসভ।
এই জয়ে গিয়াসভ উঠে গেছেন সেমিফাইনালে। আজ মরক্কোর মোহাম্মদ রাবির বিপক্ষে লড়বেন ওয়েল্টার ওয়েটের এই মুষ্টিযোদ্ধা।
 http://www.prothom-alo.com

No comments:

Post a Comment