Monday, August 22, 2016

মিচেল স্টার্কের রেকর্ড

রেকর্ডটি তাঁরই হওয়ার কথা ছিল। মিচেল স্টার্ক মানেই তো উইকেট পাওয়ার নিশ্চয়তা। কালও সেটি টের পেল শ্রীলঙ্কা। কলম্বোতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়েই কীর্তিটা গড়ে ফেললেন স্টার্ক। ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে (৫২) ১০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।
রেকর্ডটি গড়তে পারতেন গত জুনেই। ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২ উইকেট পেলেই হতো স্টার্কের। দারুণ ফর্মে থাকা স্টার্ক সেদিন কোনো উইকেটই পাননি! কাল তাই আর খুব বেশি অপেক্ষা করতে রাজি হননি স্টার্ক। ম্যাচের চতুর্থ বলেই আউট করেন কুশল পেরেরাকে। তবে শততম উইকেটের জন্য আরেকটু অপেক্ষা করতে হয়েছে তাঁকে। ৩৩তম ওভারে ধনঞ্জয় ডি সিলভাকে আউট করেই এই বাঁহাতি পেসার ছুঁয়ে ফেলেন সেই মাইলফলক। পেছনে ফেলেন সাকলায়েন মুশতাককে (৫৩ ম্যাচে ১০০ উইকেট)। তবে রেকর্ডটি গড়তে একটু বেশিই সময় লাগল স্টার্কের। ওয়ানডে অভিষেকের ৫ বছর ৩০৬ দিনে ১০০তম উইকেট পেলেন স্টার্ক। পরে আরেকটি উইকেট পেয়েছেন তিনি (৩২ রানে ৩ উইকেট)। স্টার্কের তোপেই শ্রীলঙ্কা থামে ২২৭ রানে। ৩ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। টেন ওয়ান see more



Info : prothom-alo




No comments:

Post a Comment