Thursday, August 25, 2016

এই ক্লাবের গল্প চমকে দেবে আপনাকে

চমকপ্রদ এক গল্পই বলে চলেছে রোস্তভ। নামটা চেনা চেনা লাগছে না! খুব চেনা হয়তো নয়, কিন্তু গেল মৌসুমেই এই রোস্তভ রাশিয়ান ফুটবলে ঝড় তুলেছিল ‘লেস্টার সিটি’ হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে লেস্টার রূপকথার কীর্তি গড়েছিল। রাশিয়ান প্রিমিয়ার লিগেও চমকে দিয়েছিল রোস্তভ। শেষ পর্যন্ত অবশ্য মাত্র দুই পয়েন্টের জন্য শিরোপা জেতা হয়নি। কিন্তু যা করেছে, তা-ই বা কম কী!
নতুন মৌসুমের শুরুতে লেস্টারকে একটু যেন ফিকে মনে হচ্ছে। কিন্তু রাশিয়ার ‘লেস্টার’ কিন্তু ঠিকই সৃষ্টি করে চলেছে নতুন ইতিহাস। তৈরি করছে নতুন চমক। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে হল্যান্ডের বিখ্যাত আয়াক্সকে দুই লেগে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে কীর্তিগাথায় নতুন অধ্যায় যুক্ত করেছে রোস্তভ। এর মধ্যে গতকাল আয়াক্সের জালে তারা গুণে গুণে দিয়েছে চার গোল!
এর আগে প্রাক বাছাইপর্বে আন্ডারলেখটের বিপক্ষে ২-০ গোলে জয়টি ছিল ইউরোপীয় পর্যায়ে তাদের বৃহত্তম জয়। বেলজিয়ামের ক্লাবটির পর এবার তারা বিদায় করে দিল ইউরোপের এক সময়ের পরাশক্তি, চারবারের ইউরোপ চ্যাম্পিয়ন আয়াক্সকে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়ে রোস্তভ এখন অপেক্ষায় নতুন স্বপ্ন নিয়ে। চ্যাম্পিয়নস লিগের ড্র আজ। যে গ্রুপেই রোস্তভ পড়ুক, আলাদা করে নজর রাখতেই হবে এই দলের ওপরে।
রাশিয়ার সেরা ক্লাবগুলোর নাম উচ্চারণ করলেই চলে আসে সিএসকেএ মস্কো, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও লোকোমোটিভ মস্কো—এই নামগুলো। গত মৌসুমে জেনিত সেন্ট পিটার্সবার্গ ও লোকোমোটিভ মস্কোর মতো বাঘা বাঘা ক্লাবগুলোকে পেছনে ফেলেই একেবারে পেছনের বেঞ্চ থেকে এসে লিগের দ্বিতীয় স্থানে চলে আসে রোস্তভ। অথচ এই ক্লাবটিই আগের ছয় বছরের চারবারই পড়ে ​রাশিয়ান লিগের গিয়েছিল অবনমন অঞ্চলে। সেখান থেকে প্লে অফ খেলে শীর্ষ লিগে নিজেদের জায়গা ধরে রাখতে হয়েছিল।
এর আগে নিজেদের ইতিহাসে কোনো দিনই লিগ তালিকার ছয় নম্বরের ওপরে থেকে শেষ করা হয়নি তাদের। সেই ক্লাবটিই এবার লিগের ২৫ ম্যাচ শেষেও ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। ২৬তম ম্যাচে হেরে গিয়েই সর্বনাশ হয়। লিগের শেষ চারটি ম্যাচ জিতেও (রাশিয়ান লিগ হয় ৩০ ম্যাচের) শেষ রক্ষা হয়নি। ওদিকে গা ঘেঁষে চলা সিএসকেএ মস্কোও পা হড়কায়নি। তাই মাত্র দুই পয়েন্টের কারণে লিগ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। তবে দুইয়ে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোয়ালিফায়িং রাউন্ডে উঠে আসে। সেখানে আন্ডারলেখটের পর আয়াক্সকে হারিয়ে চূড়ান্ত পর্বে।
অথচ এই ক্লাবটিই দুই বছর আগেই আর্থিক অনটনে প্রায় দেউলিয়া হতে বসেছিল। বেতন-বোনাসের দাবিতে খেলোয়াড় বিদ্রোহ, আর নুন আনতে পান্তা ফুরানোর গল্প। মাত্র সাড়ে ১৫ হাজার আসন ক্ষমতার স্টেডিয়ামের ক্লাবটিই এবার ইউরোপের বড় মঞ্চে। এর আগে তাদের মাঠে রাশিয়াই খেলেছে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ। সেই ক্লাবে এখন পা পড়তে পারে বড় ক্লাব আর নামকরা তারকাদের see more 






Info : .prothom-alo.

No comments:

Post a Comment