বাংলাদেশ সফর করার জন্য কোনো খেলোয়াড়কেই চাপ দেবে না ইংল্যান্ড। ওয়ানডে ও
টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান কাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনই
জানিয়েছেন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় এর আগে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর
করেনি। গত ১ জুলাই সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার পর অক্টোবরে
অনুষ্ঠেয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ভারত ও বাংলাদেশে সফর করার আগে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে গেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিশেষজ্ঞরা। আগামীকাল ইংল্যান্ডের ওয়ানডে দলকে এ ব্যাপারে জানানো হবে। এরপর ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতা পাবেন এই সফরের ব্যাপারে ব্যক্তিগত মত দেওয়ার। তখনই একটা ধারণা পাওয়া যেতে পারে এই সফরে ইংল্যান্ড আসছে কি না। আর এই সফরে খেলোয়াড়েরা আসবেন কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে নিরাপত্তা দলের দেওয়া ধারণার ওপরই।
ইসিবির পক্ষ থেকে কোনো খেলোয়াড়কে এই সফরে যেতে বাধ্য করা হবে না জানিয়ে বিবিসি ফাইভকে মরগান বলেছেন, ‘কোনো নির্দিষ্ট সফরের ব্যাপারেই কাউকে কখনো বাধ্য করা হবে বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো পুরো দল একসঙ্গে হয়ে সেখানে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যাদের ওপর আমাদের আস্থা আছে see more
Info: Prothom-alo

No comments:
Post a Comment