Monday, August 22, 2016

শুটিংয়ে সত্যিকারের মিস্টার ও মিসেস

তাঁরা বাস্তব জীবনেই ‘মিস্টার অ্যান্ড মিসেস’। আর নতুন নাটকের শুটিংয়েও তাঁদের সম্পর্কটি থাকছে অপরিবর্তিত। অর্থাৎ পর্দায়ও তাঁরা দম্পতি। তাঁদের সম্পর্কের সঙ্গে মিলিয়ে নাটকের নামটিও তাই মিস্টার অ্যান্ড মিসেস রাখা। গত শনিবার ঈদের জন্য তৈরি এই নাটকের সেট ঘুরে দেখা গেল সত্যিকারের দম্পতি তাহসান-মিথিলার অভিনয়। রাজধানীর একটি শুটিংবাড়ির চিলেকোঠার ছাদে দাঁড়ানো দুজন। চলছে ক্যামেরা। প্রথম দফায় ব্যর্থ হয়ে দ্বিতীয় দফায় সেই শট ‘ওকে’ হলো।
তবে শট ‘ওকে’ হতে হতে ততক্ষণে শুটিংবাড়ির নিচের রাস্তায় ভিড় জমে গেছে। ছাদে দাঁড়িয়ে থাকা তারকা দম্পতি তাহসান-মিথিলাকে একসঙ্গে দেখে থেমে গেছে অনেক উৎসুক মানুষ। হঠাৎ একজন মোটরসাইকেল আরোহী ‘তাহসান, তাহসান...’ বলে চিত্কার করতে করতে শুটিংবাড়ির সামনের রাস্তা দিয়ে চলে গেলেন। কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু দেখে গেলেন শিল্পীদের কাজ।
শট শেষ হতে পরিচালক মিজানুর আরিয়ান জানালেন, মিস্টার অ্যান্ড মিসেস নাটকে ‘রাহাত’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন তাহসান, আর মিথিলার নাম ‘মেঘলা’। তাঁরা সদ্য বিবাহিত দম্পতি। ঈদুল আজহায় এই নাটকটি এনটিভির অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
পরের দৃশ্যের জন্য ক্যামেরার সামনে যাওয়ার আগে তাহসান-মিথিলা বললেন তাঁদের কাজের অভিজ্ঞতার কথা। তাঁদের প্রশ্ন করা হলো, বাস্তবের স্বামী-স্ত্রী তাহসান-মিথিলা নাটকেও একই চরিত্রে অভিনয় কতটা উপভোগ করেন? তাহসান বলেন, ‘নাটকে সহশিল্পী হিসেবে মিথিলা থাকলে নিজেদের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেওয়া সহজ হয়।’ আর মিথিলার কথা হলো, ‘দুজন একসঙ্গে কাজ করলে দ্রুত চরিত্রের ভেতর যাওয়া যায় see more 


Info : prothom-alo

No comments:

Post a Comment