Monday, August 29, 2016

‘এবার ঈদে আমিই খবর’

গত ঈদে আমি ছিলাম সংবাদ পাঠিকা। দর্শকদের খবর পড়ে শোনাতাম। এবার ঈদে আমি নিজেই খবর। আমার খবর শুনবেন দর্শকেরা।’ কথাগুলো ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলির। এবার ঈদে এই নায়িকার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটির নাম ‘শুটার’, অন্যটি ‘বসগিরি’। দুটি ছবিতেই বুবলির নায়ক শাকিব খান।
কিছুদিন আগেও শবনম বুবলিকে সবাই সংবাদ পাঠিকা হিসেবেই চিনত। এবার সবাই তাঁকে নতুন পরিচয়ে পাবেন। ঈদে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর। তাও আবার একসঙ্গে দুটি সিনেমার। সেই হিসেবে এবারের ঈদে তাঁর দিকে বাড়তি নজর থাকবে সবার।
আজ দুপুরে বুবলির সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি একটি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানের শুটিং করছিলেন। তারই ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। বললেন, ‘এক বছরে আমার জীবনে বিশাল পরিবর্তন ঘটে গেছে। আমি কোনো দিনই ভাবিনি সিনেমার নায়িকা হব। গত ঈদেও আমি কেবল প্ল্যান করতাম, কোন শাড়ি আর গয়না পরে খবর পড়ব। আর এবার সেই আমি খবরের বিষয়। পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছে।’
বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। এক যুগেরও বেশি সময় ধরে সমানভাবে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। শাকিব খানের কোনো ছবি মুক্তি মানে নিশ্চিন্ত নির্ভরতা। কারণ, বাংলাদেশের সিনেমা হলগুলো শাকিব খানের সিনেমা নিয়ে ব্যবসায়িকভাবে বেশি আশাবাদী থাকেন। আর সেই শাকিব খানের সঙ্গে ঈদের মতো বড় উৎসবে দুটি ছবি মুক্তি পাওয়ার ব্যাপারটি রাজকীয় অভিষেক উল্লেখ করলেন নবাগত নায়িকা। বললেন, ‘একটা বিষয়ে কোনো দ্বিমত নেই, ‘শাকিব খান গত কয়েক বছর ধরে বাংলাদেশের জনপ্রিয়তম নায়ক। সারা দেশে রয়েছে তাঁর বিশাল ভক্তগোষ্ঠী। তাঁর ছবি মুক্তি পাওয়া মানে, হলে উপচে পড়া ভিড়। যা রোজার ঈদেও আমরা দেখেছি। এই ভালো লাগার কোনো শেষ নেই।’
‘শুটার’ পরিচালনা করেছেন রাজু চৌধুরী, ‘বসিগিরি’ করেছেন শামীম আহমেদ রনি।  see more 


Info :  Prothom-alo

No comments:

Post a Comment