Thursday, August 25, 2016

‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গড়পড়তা, কাজের নয়’

টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া নিশ্চয় চাইছিল, ওয়ানডে ও টি-টোয়েন্টি না খেলেই শ্রীলঙ্কা থেকে ফিরতে পারলে ভালো হতো! নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হেরেছে, তা–ও আবার সইতে হয়েছে ধবলধোলাইয়ের লজ্জা। ওয়ানডে সিরিজে প্রথমটি জিতে তা–ও একটু ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল, কাল আবার দ্বিতীয় ওয়ানডেতে আবার অসহায় আত্মসমর্পণ। শেন ওয়ার্ন তাই টুইটারে একদম চাঁছাছোলা ভাষাতেই ধুয়ে দিয়েছেন উত্তরসূরিদের।
অস্ট্রেলিয়ান কিংবদন্তির জিভের ধার একটু বেশি। আর এখন তো মাইক্রোফোনও লাগে না, টুইটারেই ক্ষোভ জানাতে পারেন। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮২ রানে হেরে যাওয়ার পর রীতিমতো তোপ দাগলেন ওয়ার্ন, ‘অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দল নিয়ে আমি একদমই খুশি নই। এমন সব গড়পড়তা ক্রিকেটার আছে, যারা কোনো কাজই ঠিকমতো পারে না। একটু একটু পারে এমন ক্রিকেটারদের দিয়ে কাজ হবে না। সেরা মানের ক্রিকেটার (স্পেশালিস্ট) দরকার।’
ওয়ার্নের এমন খোঁচা স্মিথদের একটু গায়েই লাগার কথা। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথও চুপ করে বসে থাকেননি, ‘আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আমাদের অলরাউন্ডার তো আছেই, আছে অনেক স্পেশালিস্টও। শেন তাঁর নিজের মতামত দিতেই পারেন, তবে আমার মনে হয় আমাদের এখানে যোগ্য লোকদেরই পেয়েছি see more






Info : Prothom-alo

No comments:

Post a Comment