ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন।
আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। টাকা জমা দেয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর।
কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
অন্যদিকে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিট, ব্যবসায়ে শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন শেষে ভিসি জানান, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২০০ আসন বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এ বছর জাপানিজ স্টাডিজ বিভাগ ও চায়নিজ স্টাডিজ বিভাগে দুটি নতুন অনার্স কোর্স চালু করা হয়েছে।
সব মিলিয়ে এ বছর মোট ছয় হাজার ৮০০ আসনের বিপরীতে প্রতিযোগিতা করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের see more
Info : Dailynayadiganta

No comments:
Post a Comment