Wednesday, August 24, 2016

বিএসএমএমইউতে চালু হচ্ছে আরো ৫টি নতুন বিভাগ

রোগী সেবা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরো পাঁচটি নতুন এবং পূর্ণাঙ্গ বিভাগ চালু হচ্ছে। বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডোডনটিকস। এছাড়া হ্যান্ড অ্যান্ড রিকন্সট্রাকটিভ সার্জারি উইংও চালু হচ্ছে।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় উপরিউক্ত বিভাগ এবং একটি নতুন উইং চালু করার সুপারিশ করা হয়। তবে সিন্ডিকেট সভায় পাস হলেই সুপারিশগুলো বাস্তবায়ন হবে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৪৬টি বিভাগ চালু রয়েছে।

একাডেমিক কাউন্সিলে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ (প্রশাসন), প্রোভিসি অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আলী আসগর এবং সব অনুষদের ডিনরা see more 




Info : Dailynayadiganta

No comments:

Post a Comment