ভারতে গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম
কমেছে। মুম্বাইভিত্তিক রিটেইলার মহেশ টেলিকম বলেছে, দুটি ডিভাইসে পাঁচ
হাজার রুপি করে ছাড় দিচ্ছে স্যামসাং।
ভারতে এস ৭ স্মার্টফোনটি ৪৮ হাজার ৯০০ রুপিতে বিক্রি হলেও ছাড়ের পর তা এখন ৪৩ হাজার ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। গ্যালাক্সি এস ৭ এজ এখন বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯০০ রুপিতে, যার দাম ছিল ৫৬ হাজার ৯০০ রুপি।
এস ৭ ও এস ৭ এজ দুটির হার্ডওয়্যার একই রকম। এস ৭-এ আছে ৫ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। ১৫২ গ্রাম ওজনের ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। এস ৭ এজ সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এর ব্যাটারি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ারের। এর ওজন ১৫৭ গ্রাম। স্মার্টফোন দুটিতে কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড মার্শমেলোতে চলে। দুটি ফোনেই রয়েছে অক্টা কোর প্রসেসর, ৪ জিবি র্যাম।
গত সপ্তাহে ভারতের বাজারে গ্যালাক্সি নোট ৭ ফোনটি ছেড়েছে স্যামসাং। এর দাম ৫৯ হাজার ৯০০ রুপি।
এদিকে বাংলাদেশের বাজারে গত ফেব্রুয়ারি মাসে শুধু গ্যালাক্সি এস ৭ এজ ফোনটি ছাড়ে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজের দাম ৭৯ হাজার ৯০০ টাকা। গত ঈদে বিশেষ অফারে গ্যালাক্সি এস ৭ এজে ১০ হাজার টাকা থেকে ছাড় দেয় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া স্যামসাংয়ের একটি সূত্র জানায়, শিগগিরই বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট ৭ ফোনটি ছাড়বে স্যামসাং। বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই দাম হবে গ্যালাক্সি নোট ৭-এর। দামটি ৮০ হাজার টাকার কিছুটা কমবেশি হতে পারে। বাংলাদেশে গোল্ড-প্লাটিনাম ও ব্ল্যাক অনিক্স রঙে এটি পাওয়া যাবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment