ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলার সময় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গিয়েছিল
ভারত। কয়েক দিনের ব্যবধানেই চূড়াটা হাতছাড়াও হয়েছে তাদের। ভারতকে সরিয়ে
প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। শীর্ষস্থান
হারিয়েই কিনা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছেন, র্যাঙ্কিংয়ের জন্য তারা
খেলেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ১৩ আগস্ট সিরিজের তৃতীয় টেস্ট শেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। সেটি ধরে রাখতে হলে ১৮ আগস্ট থেকে শুরু হওয়া শেষ টেস্টটি তাদের জিততেই হতো। কিন্তু বৃষ্টির কারণে পোর্ট অব স্পেন টেস্ট ড্র হওয়ায় চমক দেখিয়ে পাকিস্তান চলে এসেছে সবার ওপরে।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিয়ে অবশ্য দেড় মাস ধরেই টেস্টের এক নম্বর জায়গাটি নিয়ে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছিল দারুণ প্রতিযোগিতা। কিন্তু ওভাল টেস্টে পাকিস্তান জিতেই এলোমেলো হয়ে গেল বাকি তিন দলের হিসাব। র্যাঙ্কিংয়ের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ছবি তুলে ধরলেন কোহলি, ‘যদি পাকিস্তান না জিতত, আমাদের শেষ ম্যাচটা ড্র হলেও র্যাঙ্কিংটা অন্যরকম হতে পারত। এটার আবেদন খুব স্বল্প সময়ের। আমরা জানি, পয়েন্ট তালিকায় সবাই খুব কাছাকাছি। তবে এক টেস্ট করে নয়, একটি দল হিসেবে নিজেদের মূল্যায়ন করতে পারি মৌসুম শেষে।’
শীর্ষ স্থান হারানোর পেছনে আরও কিছু যুক্তি তুলে ধরেছেন কোহলি, ‘অন্য দলগুলো আমাদের চেয়ে বেশি টেস্ট খেলেছে। মৌসুম শেষে অন্যদের সঙ্গে তুলনা করতে আমাদের আরও খেলা প্রয়োজন। র্যাঙ্কিং সব সময় ওঠা-নামা করে। আমরা কখনো র্যাঙ্কিংয়ের জন্য খেলি না। আমরা বিশ্বের সেরা দল হতে চাই। চাই। আমাদের লক্ষ্য সব সময়ই see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment