Tuesday, August 16, 2016

আসছে অ্যাপল এআর

অনেকেই যে বিষয়টিকে পরবর্তী কম্পিউটিং প্লাটফর্ম হিসেবে দেখছে, সেদিকেই কাজ করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এমনই আভাস দিয়েছেন অ্যাপলের প্রধান টিম কুক। তিনি বলেন, অ্যাপল বাস্তব জীবনের ওপর ডিজিটাল ছবি চিত্রায়িত করা প্রযুক্তি, অগমেন্টেড রিয়ালিটি নিয়ে অনেক কিছু করছে। এআর অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি নিয়ে পর্দার আড়ালে আমরা অনেক কিছুই করছি। অ্যাপলের একটি বিভাগ রয়েছে, সেখানে শত শত মানুষ এ প্রযুক্তি নিয়ে কাজ করছে।

অ্যাপল যে এআর-এর প্রতি আগ্রহী, তা নিয়ে কুক এবারই প্রথম ইঙ্গিত দেননি। অ্যাপল এআর ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আর বিশেষজ্ঞকে সাথে নিয়েছে। পণ্য উন্মোচনের আগে শেষ মুহূর্ত পর্যন্ত যে প্রতিষ্ঠানটি নিজেদের করা কাজ নিয়ে সব তথ্য গোপন রাখার চেষ্টা করে, সেই প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান টিম কুকের কাছ থেকে এমন আভাস পেয়ে সবাই একটু অবাক।
 http://www.dailynayadiganta.com

- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/145443#sthash.S7YXMBIf.dpuf

No comments:

Post a Comment