টেস্টে যতই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসুক না কেন, পাকিস্তানের সাম্প্রতিক
ওয়ানডে পারফরম্যান্স খুব একটা সুবিধার নয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের
প্রথম দুটো ম্যাচে হার ভাবিয়ে তুলেছে পাকিস্তান ক্রিকেটের অনেককে। কোচ মিকি
আর্থার তো বটেই, পাকিস্তানের খেলা দেখে চিন্তিত সাবেক অধিনায়ক ওয়াসিম
আকরামও। ফল যা-ই হোক না কেন, আকরামের চিন্তার মূল কারণ পাকিস্তানের খেলার
ধরন। কিংবদন্তি এই পাকিস্তানি ফাস্ট বোলারের মতে, পাকিস্তান নব্বই দশকের
মতো ওয়ানডে খেলছে এই যুগে এসে!
লর্ডসের দ্বিতীয় ওয়ানডেতে উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের দারুণ সেঞ্চুরিও বাঁচাতে পারেনি পাকিস্তানকে। আকরামের মতে, এখনকার ওয়ানডেতে ২৯০ রানও যে খুব সহজে প্রতিপক্ষ তাড়া করে ফেলতে পারে, সেই ব্যাপারটাই মাথায় থাকে না পাকিস্তানি খেলোয়াড়দের। পাকিস্তানের জিও টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের মানসিকতা এখনো নব্বইয়ের দশকে পড়ে আছে। আমাদের বুঝতে হবে, এখন ওয়ানডেতে ২৬০-২৭০ কোনো রানই না। দ্বিতীয় ম্যাচে সরফরাজের সেঞ্চুরিটি না হলে তো দল অলআউট হয়ে যায় ১২৫ রানেই।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দলের বাজে পারফরম্যান্সের জন্য আকরামের আগেই অবশ্য খেলোয়াড়দের সমালোচনা করেছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। বলেছেন, ‘আমরা যেভাবে ওয়ানডে খেলছি তাতেই বোঝা যাচ্ছে, সময়ের চেয়ে আমরা পিছিয়ে আছি see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment