Wednesday, August 31, 2016

ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের সব তথ্য!

এই যুগে অনলাইন ব্যবহার করে শুধু সুবিধা নেওয়ার কথা চিন্তা করলে ভুল করবেন। কারণ আপনাকে বিপদে ফেলতে সদা প্রস্তুত আছে সাইবার অপরাধীরা। তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং তা খুব সিরিয়াসলি নিতে হবে।

হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অন্যান্য কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কখনো কখনো মেসেজের নিয়ম কানুন না পড়েই আমরা 'Agree' বাটন প্রেস করে দিই। এর জন্য বহু হোয়াটস অ্যাপ ব্যবহারকারীকে মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। তাদের হোয়াটস অ্যাপের সমস্ত তথ্য ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। আপনারও যদি এমন হয়ে থাকে, তাহলে জানুন কীভাবে এটা বন্ধ করবেন।

যদি আপনি এখনই 'Agree' বাটন না প্রেস করে থাকেন, তাহলে “Read more” বাটন প্রেস করে আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন। এর মাধ্যমে আপনি আপনার হোয়াটস অ্যাপের ডেটা ফেসবুকে শেয়ার হয়ে যাওয়া বন্ধ করতে পারবেন।

আর যদি 'Agree' বাটন প্রেস করে থাকেন, তাহলে জানুন কী করবেন-

১) আপনার হোয়াটস অ্যাপ ওপেন করুন।

২) সেটিংসে যান।

৩) এবার অ্যাকাউন্টে যান।

৪) share my account info and uncheck the box-এ ক্লিক করুন।

এবার আপনি নিরাপদ। তবে ভুলেও কখনো না জেনে বুঝে কোনো অ্যাপের পারমিশন agree করবেন না। see more 


Info : .Kalerkantho
এই যুগে অনলাইন ব্যবহার করে শুধু সুবিধা নেওয়ার কথা চিন্তা করলে ভুল করবেন। কারণ আপনাকে বিপদে ফেলতে সদা প্রস্তুত আছে সাইবার অপরাধীরা। তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং তা খুব সিরিয়াসলি নিতে হবে।
হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অন্যান্য কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কখনো কখনো মেসেজের নিয়ম কানুন না পড়েই আমরা 'Agree' বাটন প্রেস করে দিই। এর জন্য বহু হোয়াটস অ্যাপ ব্যবহারকারীকে মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। তাদের হোয়াটস অ্যাপের সমস্ত তথ্য ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। আপনারও যদি এমন হয়ে থাকে, তাহলে জানুন কীভাবে এটা বন্ধ করবেন।
যদি আপনি এখনই 'Agree' বাটন না প্রেস করে থাকেন, তাহলে “Read more” বাটন প্রেস করে আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন। এর মাধ্যমে আপনি আপনার হোয়াটস অ্যাপের ডেটা ফেসবুকে শেয়ার হয়ে যাওয়া বন্ধ করতে পারবেন।
আর যদি 'Agree' বাটন প্রেস করে থাকেন, তাহলে জানুন কী করবেন-
১) আপনার হোয়াটস অ্যাপ ওপেন করুন।
২) সেটিংসে যান।
৩) এবার অ্যাকাউন্টে যান।
৪) share my account info and uncheck the box-এ ক্লিক করুন।
এবার আপনি নিরাপদ। তবে ভুলেও কখনো না জেনে বুঝে কোনো অ্যাপের পারমিশন agree করবেন না।
- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2016/08/31/400156#sthash.MpyLvQe2.dpuf

২৪৯ কর্মকর্তা নেবে কৃষি ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ দেবে ২৪৯ জন অফিসার (ক্যাশ)। অনলাইনে আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জানাচ্ছেন ফরহাদ হোসেন
 ২৪৯ জন অফিসার (ক্যাশ) চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। নিয়োগ দেওয়া হবে ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে। শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর।



আবেদনের যোগ্যতা

স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের গ্রেড থাকা চলবে না। গ্রেডিং পয়েন্টে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তার বেশি প্রথম বিভাগ, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম দ্বিতীয় এবং জিপিএ ১.০০ থেকে ২.০০-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে।
 বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা বেশি হলে প্রথম বিভাগ বা শ্রেণি, ২.২৫ বা তার বেশি কিন্তু ৩.০০-এর কম দ্বিতীয়, ১.৬৫ বা তার বেশি কিন্তু ২.২৫-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে। ৫ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তার বেশি প্রথম, ২.৮১৩ বা তার বেশি কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় এবং ২.০৬৩ বা তার বেশি কিন্তু ২.৮১৩-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি। ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড হতে ইস্যু করা সমমানের সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যু করা সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি বা বিভাগ অথবা জিপিএ বা সিজিপিএ উল্লেখসহ) তথ্য দিতে হবে। ১ আগস্ট ২০১৬ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।



আবেদন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd)-এর online Application Form বাটনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রকের প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। আবেদন করার নিয়ম ও শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর পাওয়া ট্র্যাকিং নম্বরযুক্ত ফরমটি সংরক্ষণ করতে হবে। প্রার্থীর নাম, পিতা-মাতার নাম ও অন্যান্য তথ্য এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে, অনলাইন ফরমে সেভাবে পূরণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিরতদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে। আবেদনের সময় কোনো তথ্য বা সমস্যায় পড়লে ইমেইল করা যাবে

oa.query@bb.org.bd ঠিকানায়।



পরীক্ষা পদ্ধতি

ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে জানা যায়, তিন পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমেই বসতে হবে এমসিকিউ পরীক্ষায়। উত্তীর্ণদের নেওয়া হবে লিখিত রচনামূলক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। কাগজপত্র যাচাই করে ডাকা হবে ভাইভা বা মৌখিক পরীক্ষায়।



বিষয়ভিত্তিক প্রস্তুতি

এমসিকিউ এবং লিখিত রচনামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ক্যাশ অফিসার বিদ্যা সাগর জানান, ক্যাশ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় সরকারি সব ব্যাংকে প্রায় একই প্রশ্ন করা হয়। তবে অন্য ব্যাংকের তুলনায় এ ব্যাংকের পরীক্ষা অনেক কঠিন হয়। বিভিন্ন ব্যাংকের বিগত বছরের ক্যাশ কর্মকর্তা পদের প্রশ্নগুলো র্চচা করলে প্রস্তুতির বিষয়ে ভালো ধারণা পাওয়া যাবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত বইগুলো প্রস্তুতিতে কাজে দেবে। নিজেকে আপডেট রাখতে হবে সাধারণ জ্ঞানে। ব্যাংকের চাকরি পরীক্ষায় সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আছে নেগেটিভ মার্কিং। উত্তর ভুল হলে প্রতিটি প্রশ্নে ০.২৫ নম্বর কাটা যাবে।



সহায়ক যত বই

বাজারে বিভিন্ন লেখকের সরকারি ব্যাংকের ব্যাংক নিয়োগ গাইড পাওয়া যায়। এসব গাইডে বিগত বছরের প্রশ্ন দেওয়া থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এমবিএ ভর্তি গাইড, প্রফেসরস কি টু গভর্নমেন্ট ব্যাংক জব, সাইফুর গভর্নমেন্ট ব্যাংক জব, ব্যাংক জব সল্যুশন, এটুজেড ব্যাংক জব, জব রিক্রুটমেন্ট ব্যাংক সল্যুশন বইগুলো পড়তে পারেন।



নিয়োগ, প্রশিক্ষণ ও বেতন-ভাতা

বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়োগের জন্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা তৈরি করে ব্যাংকে পাঠায়। তালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় প্রধান কার্যালয়সহ ব্যাংকের বিভিন্ন শাখায়। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে দেওয়া হয় বুনিয়াদি প্রশিক্ষণ। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬০০০-৩৮৬৪০ বেতন এবং ব্যাংকের নিয়মে অন্যান্য আর্থিক সুবিধা পান একজন অফিসার see more 

Info : Kalerkantho.

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ দেবে ২৪৯ জন অফিসার (ক্যাশ)। অনলাইনে আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জানাচ্ছেন ফরহাদ হোসেন

৩১ আগস্ট, ২০১৬ ০০:০০
- See more at: http://www.kalerkantho.com/print-edition/chakriache/2016/08/31/399860#sthash.XY0HW5of.dpuf

বিসিএস লিখিত পরীক্ষায় ঘড়ি নিষিদ্ধ

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক ও ব্যাগ নিয়ে পরীক্ষাকক্ষে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থিতা বাতিল করে ভবিষ্যতে পিএসসি’র সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে। মঙ্গলবার পিএসসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬তম বিসিএস’র আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় চার ঘণ্টা আর ১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএসের লিখিত পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন নিষিদ্ধ করেছে। পরীক্ষার হলে সময় জানার জন্য প্রত্যেক পরীক্ষাকক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।
আগামী ৪ সেপ্টেম্বরের গাণিতিক যুক্তি পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পদ সংশ্লিষ্ট বিষয়-গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক্স এবং অন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার দিন সাইন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করা যাবে। উল্লিখিত বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষার দিন কোনো প্রার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করে কমিশনের সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।
উল্লেখ্য, গত ১০ ফেব্র“য়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রথম শ্রেণীর দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন see more 


Info : Dailynayadiganta.

৭ সেপ্টেম্বর আসছে আইফোন ৭

৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বিল গ্রাহাম সিভিক মিলনায়তনে আইফোন ৭ প্রকাশ করবে অ্যাপল কম্পিউটার। সঙ্গে নতুন সংস্করণের অ্যাপল ওয়াচ এবং অ্যাপলের অন্যান্য পণ্য ও সেবার ঘোষণা থাকতে পারে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়েছে অ্যাপল। তাতে শুধু লেখা, দেখা হবে ৭ তারিখে।
আমন্ত্রণপত্রে সরাসরি নতুন আইফোন প্রকাশের কথা কোথাও উল্লেখ নেই। তবে আগের বছরগুলোর কথা বিবেচনায় আনলে, নতুন আইফোন ছাড়া কখনো এমন সাড়ম্বরে সংবাদ সম্মেলন করা হয় না। সবার মনে তাই আইফোন প্রকাশ করা হবে কি না, সে প্রশ্নের চেয়ে নতুন আইফোনের কয়টি সংস্করণ প্রকাশ করা হবে, তা-ই নিয়ে বেশি ভাবছেন। আইফোন ৭-এর পাশাপাশি ৫ দশিমক ৫ ইঞ্চি পর্দার আইফোন ৭ প্লাস, ছোট আকারের আইফোন ৭ এসই এবং আইফোন ৭ প্রোর নাম মানুষ বেশি নিচ্ছেন। সেই সঙ্গে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ প্রকাশ করা হতে পারে।
কয়েক মাস ধরে ঘুরেফিরে আরেকটি প্রশ্ন বারবার উঠছে, তা হলো আইফোন ৭-এ হেডফোন সংযোগ দেওয়ার পোর্ট থাকবে কি না? যদি না থাকে, তবে বিদ্যমান সব হেডফোন কীভাবে যুক্ত করা হবে? ৭ সেপ্টেম্বরের আগে অবশ্য সেই প্রশ্নের উত্তর মিলছে না।
একই দিনে আসছে প্লেস্টেশন ৪ নিও
অ্যাপলের সম্মেলনের দুই ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্লেস্টেশন ৪ নিও গেমিং কনসোল প্রকাশ করবে সনি। সংবাদমাধ্যমে প্রচার নিয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হতে পারে বলে অনেকে মনে করছেন। এটা ঠিক যে আইফোনপ্রেমীরা প্লেস্টেশন কিনবেন না, আবার প্লেস্টেশন যাঁদের পছন্দের, তাঁরা আইফোন নিয়ে মাথা ঘামান না। কিন্তু সংবাদমাধ্যমে ব্যাপারটা কাজ করে ভিন্নভাবে। অনেক সংবাদমাধ্যম দুটি অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। আবার অনেক পত্রিকায় একটি সংবাদ ওপরে, আরেকটি নিচে দেওয়া হবে। নতুন পণ্য প্রচারে যেকোনো একটি প্রতিষ্ঠানকে কিছুটা ক্ষতির মুখে তো পড়তেই হচ্ছে see more 


Iifo : .Prothom-alo.

১৬৯ রানের হার পাকিস্তানের


জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হতো পাকিস্তানকে। করতে হতো ৪৪৫ রান। রীতিমতো পর্বতারোহণের মতোই ব্যাপার। পাকিস্তান তা করতে পারেনি। ইংল্যান্ডের ‘বিশ্ব রেকর্ড’ ৪৪৪ রানের জবাব দিতে গিয়ে তারা থেমেছে ২৭৫ রানেই। ১৬৯ রানের হারে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের। দুই ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ড সিরিজে এগিয়ে ৩-০ ব্যবধানে।

ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স হেলসের সর্বোচ্চ রানের স্কোরে (১৭১) পাকিস্তানের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইংল্যান্ড। হেলসের ইনিংসের সঙ্গে জো রুটের ৮৫ আর জশ বাটলার ও এউইন মরগানের অপরাজিত ৯০ ও ৫৭ রানের দুটো ইনিংসে রান পর্বতের চূড়ায় পৌঁছে যায়। ইংল্যান্ডের ইনিংসে পাকিস্তানের পক্ষে ‘সেঞ্চুরি’ করেন ওয়াহাব রিয়াজ। ইংলিশ ব্যাটসম্যানদের দাপটে নিজের ১০ ওভারে ১১০ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন পাকিস্তানের এই পেসার। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে এটাই কোনো বোলারের রান-খরচের সেঞ্চুরির একমাত্র রেকর্ড। রিয়াজের পাশাপাশি সত্তরের ওপর রান দিয়েছেন হাসান আলী ও মোহাম্মদ আমির। আমির উইকেট না পেলেও আলী নিয়েছেন ২ উইকেট। ৬২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।

৪৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আসলে দলে অ্যালেক্স হেলসের মতো কাউকে খুঁজে পেতে হতো পাকিস্তানের। হেলস তো কেউ হতেই পারেননি, নিদেনপক্ষে জো রুট কিংবা জশ বাটলারও হতে পারেননি কোনো পাকিস্তানি ব্যাটসম্যান। মজার ব্যাপার হচ্ছে, ফিফটি করেছেন মোহাম্মদ আমির। বল হাতে কিছু করতে না পারলেও ব্যাট হাতে কিছু করে দেখাতে চেয়েছেন। আরেকটি ফিফটি শারজিল খানের—৫৮। আমিরের সংগ্রহও ৫৮। এ ছাড়া সরফরাজ আহমেদ ৩৮, মোহাম্মদ নাওয়াজ ৩৪, ওয়াহাব রিয়াজ ১৪ ও ইয়াসির শাহর ২৬ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছে। ৪৪.৪ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে দারুণ বল করেছেন ক্রিস ওকস—৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আদিল রশিদ নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি মার্ক উড, লিয়াম প্লাংকেট, বেন স্টোকস ও মঈন আলী see more 


Info :  .Prothom-alo.

দ্বিস্তর টেস্ট প্রশ্নে বাংলাদেশের পাশে ভারত

ব্যাপারটা নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছিল আইসিসি। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে দেওয়া হয়েছে দ্বিস্তর ক্রিকেটের প্রস্তাব। তবে সেটি আলোর মুখ দেখবে কি না, তা পড়ে গেছে সংশয়ে। নানাভাবে এর বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানানোর পর এবার বেশ জোরালোভাবে নিজেদের বক্তব্য জানিয়ে দিল ভারত। ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুর নাকচ করে দিয়েছেন এই প্রস্তাব। চার দিনের টেস্টও তিনি চান না।

অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আপনার সামনে যদি কোনো স্বীকৃত ও ত্রুটি-বিচ্যুতিহীন ফরম্যাটই না থাকে, তাহলে একটি খেলাকে আপনি এগিয়ে নেবেন কীভাবে? আমার মনে হয়, এই দ্বিস্তর টেস্ট ক্রিকেটের ভাবনার মধ্যেই আমাদের প্রবেশ করা উচিত নয়। আমাদের টেস্ট ক্রিকেটের আসল সমস্যাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। টেস্টের সমস্যাটা কী? এর দৈর্ঘ্য? মানুষের হাতে সময়ের অভাব? আমরা কেন টেস্টে দর্শক পাচ্ছি না? এগুলোই আসলে বিশ্লেষণ হওয়া দরকার।’

অন্য খেলাগুলোর আকাশচুম্বী জনপ্রিয়তাও টেস্ট ক্রিকেটকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা অনুরাগের, ‘আমার মনে হয় অন্য খেলাগুলোর দর্শক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটই টেস্টের জনপ্রিয়তার মূল বাধা। নিজেদেরই জিজ্ঞেস করুন, ফুটবল খেলাটি কতক্ষণে শেষ হয়! হকি, আমেরিকান ফুটবল, রাগবি—যে খেলাগুলোর প্রতিটিই দুই ঘণ্টা সময়ের মধ্যে শেষ হয়ে যায়। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ যে টি-টোয়েন্টি, সেটাও শেষ হতে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়। এটা একটা কারণ হতে পারে।’

বদলে যাওয়া প্রজন্মও টেস্ট ক্রিকেটের একটা বড় সমস্যা বলে মনে করেন অনুরাগ, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতে টেস্ট ক্রিকেটের দর্শক কারা? এঁদের গড় বয়স কত? ভারত তরুণদের দেশ। আমাদের দেশের জনগোষ্ঠীর বিরাট একটা অংশ তরুণ। এই তরুণেরা, টেস্ট দেখবে, নাকি ওয়ানডে, টি-টোয়েন্টি দেখবে—এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আপনার কাছে বিভিন্ন পণ্য আছে, ক্রেতাদের সিদ্ধান্ত নিতে দিন তারা কোনটা কিনবে! আমাদের উচিত টেস্ট ক্রিকেটের সমস্যাগুলো গভীরভাবে খতিয়ে দেখা।’

গত জুনে স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সভায় এই প্রস্তাব একরকম পাসই হয়ে যেতে বসেছিল। বাংলাদেশ এর জোর বিরোধিতা করেছিল। শ্রীলঙ্কাও এগিয়ে এসেছিল এর বিরোধিতায়। দ্বিস্তর ধারণা চাপ পড়ে যায় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর দেশ ভারতের বিরোধিতার মুখে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এখনো অটল নিজেদের অবস্থানে  see more 


Info : .Prothom-alo.

বলে নয়, ব্যাটে বিশ্ব রেকর্ড আমিরের

বোলিংয়ের সময়টি কেবল হতাশায় মাথা নাড়তে নাড়তে পার করেছেন। ব্যাটিংয়ে যখন নামলেন, ২০০ রানেরও বেশি ব্যবধানের হার চোখ রাঙাচ্ছিল পাকিস্তানকে। সে দুঃখ ভুলতেই বোধ হয় এমন খ্যাপাটে ব্যাটিং করলেন মোহাম্মদ আমির। সেই ব্যাটিংয়ে দিন শেষে আরেকটি বিশ্ব রেকর্ড দেখল ট্রেন্ট ব্রিজ। ওয়ানডেতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন এই বাঁহাতি পেসারের দখলে।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল রীতিমতো ঝড় বয়ে গেছে ট্রেন্ট ব্রিজে। সে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটের কত কত রেকর্ড। প্রথমে অ্যালেক্স হেলস ভাঙলেন ২৩ বছর পুরোনো ইংলিশ রেকর্ড। ব্যক্তিগত ইনিংসের সে রেকর্ডও পরে গৌণ হয়ে গেল তাঁর দলের বিশ্ব রেকর্ড ভাঙা ৪৪৪ রানের কাছে। ওয়াহাব রিয়াজ তো ৩ রানের জন্য বেঁচে গেলেন খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ডের হাত থেকে। সে জন্যই বোধ হয় দিন শেষে আমিরের ইচ্ছে হলো আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার।

১১তম ব্যাটসম্যান হিসেবে কাল যখন আমির নামলেন, দলের রান ১৯৯। আমির নেমে কিছুক্ষণ ঠুকঠুক করছিলেন, একটু পরেই বুঝতে পারলেন ম্যাচের এমন পরিস্থিতিতে এসবে কিছু যায়–আসে না। ষষ্ঠ বলে চার মেরে শুরু করলেন, ২৮তম বলে ক্রিস ওকসের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হলেন। এর মাঝেই আরও ৪টি চার ও ৪টি ছক্কা মারা হয়ে গেছে তাঁর।

এর মধ্যে আদিল রশিদকে টানা তিন বলে ছক্কা মেরে ২২ বলেই ৫০ ছুঁয়েছেন। টানা তিন ছক্কার দ্বিতীয়টিতেই বিশ্ব রেকর্ড ভেঙেছেন আমির। ২০০৩ সালে কেপটাউনে এই ইংল্যান্ডের বিপক্ষেই পাগুলে এক ইনিংসে ১৬ বলে ৪৩ রান করেছিলেন শোয়েব আখতার। কাল সে রেকর্ড ভেঙে ৫৮ করেছেন আমির। ওয়ানডে ইতিহাসের প্রথম ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন হাফ সেঞ্চুরি।

তবে এই রেকর্ড শুধু ব্যক্তিগত আরেকটি অর্জন হয়েই থাকবে। সান্ত্বনা পেতে পারেন এই ভেবে, নয় ও দশে নেমে সর্বোচ্চ রানের দুটো ইনিংসও বৃথা গিয়েছিল। নয়ে নেমে আন্দ্রে রাসেল (৯২*) ও দশে নেমে রবি রামপালও (৮৬*) বিশ্ব রেকর্ডের ইনিংস দুটি খেলেছিলেন পরাজিত দলের হয়ে।

১১ নম্বরে নেমে ৪০ পেরোনো ইনিংসই আছে আর একটি। ১২ বছর আগে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন দক্ষিণ আফ্রিকার মাখায়া এনটিনি। বাংলাদেশের পক্ষে ১১ নম্বরে নেমে অপরাজিত ২২ করেছিলেন তাপস বৈশ্য। ২০০৫ সালের ওই ইনিংস এখনো দেশের পক্ষে সর্বোচ্চ হয়ে আছে see more 


Info : Prothom-alo.

Tuesday, August 30, 2016

দক্ষতা নয়, গুরুত্ব পাচ্ছে পরিচয়

প্রচ্ছদ দেখেই বই নিয়ে মন্তব্য করা উচিত নয়—তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত পুরোনো এই প্রবাদ নতুন করে ভাবা। অন্তত কর্মী নির্বাচনে নারী-পুরুষের সমতার যে নীতি অনুসরণের কথা তারা বলছে, তাতে যদি তারা আসলেই বিশ্বাসী হয়। গত বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে মানবসম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্পিক উইথ অ্যা গিক’-এর জরিপের প্রতিবেদনে দেখা যায়, তথ্যপ্রযুক্তির কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরাই বেশি যোগ্য। অথচ পুরুষেরা নিয়োগ পাচ্ছেন বেশি।
একদল নিয়োগদাতার সামনে একই চাকরিপ্রার্থীকে দুবার উপস্থাপন করে স্পিক উইথ অ্যা গিক। এতে পাঁচ হাজার চাকরিপ্রার্থী অংশ নেন। প্রথমবার চাকরিপ্রার্থীদের নাম, কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়। নিয়োগ পাওয়া চাকরিপ্রত্যাশীদের ৫ শতাংশ ছিলেন নারী।
আর দ্বিতীয়বার? সবার নাম, অভিজ্ঞতা, শিক্ষা—সব গোপন রেখে পরীক্ষা নেওয়া হয়। এবার ৫৪ শতাংশ নারীপ্রার্থী কাজের সুযোগ পান।
কাজের সম-অধিকার বা লিঙ্গবৈষম্যহীনতা তথ্যপ্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। অ্যাপল, ফেসবুক থেকে শুরু করে ইন্টেলের মতো প্রতিষ্ঠান বছর শেষে প্রতিবেদন প্রকাশ করছে লিঙ্গবৈষম্যের ওপর। আগের বছরগুলোর তুলনায় এখন অবশ্য অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যেমন অ্যাপলের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩২ শতাংশ নারী কর্মী কাজ করেন, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি। অনেক প্রতিষ্ঠানই এখন লিঙ্গবৈষম্য কমিয়ে তাদের প্রতিষ্ঠানে নারী কর্মী বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কাজ যে খুব একটা হচ্ছে, তা জোর দিয়ে বলা যায় না।
স্পিক উইথ অ্যা গিকের প্রতিবেদন এখন সবাইকে একটি বিষয়ে ভাবিয়ে তুলেছে। আর তা হলো, চাকরির সাক্ষাৎকারে তবে কি দক্ষতার চেয়ে লিঙ্গবৈষম্য বেশি গুরুত্ব পাচ্ছে? নারীরা যে প্রোগ্রামিং সংকেত লেখায় অদক্ষ নন, তার প্রমাণ তো অহরহ মিলছে। এমন প্রতিবেদন অবশ্য আগেও প্রকাশ করা হয়েছে। এতে করে অবস্থার খুব একটা যে পরিবর্তন হয়েছে, তা কিন্তু নয় see more 


Info : Prothom-alo

Monday, August 29, 2016

‘এবার ঈদে আমিই খবর’

গত ঈদে আমি ছিলাম সংবাদ পাঠিকা। দর্শকদের খবর পড়ে শোনাতাম। এবার ঈদে আমি নিজেই খবর। আমার খবর শুনবেন দর্শকেরা।’ কথাগুলো ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলির। এবার ঈদে এই নায়িকার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটির নাম ‘শুটার’, অন্যটি ‘বসগিরি’। দুটি ছবিতেই বুবলির নায়ক শাকিব খান।
কিছুদিন আগেও শবনম বুবলিকে সবাই সংবাদ পাঠিকা হিসেবেই চিনত। এবার সবাই তাঁকে নতুন পরিচয়ে পাবেন। ঈদে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর। তাও আবার একসঙ্গে দুটি সিনেমার। সেই হিসেবে এবারের ঈদে তাঁর দিকে বাড়তি নজর থাকবে সবার।
আজ দুপুরে বুবলির সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি একটি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানের শুটিং করছিলেন। তারই ফাঁকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। বললেন, ‘এক বছরে আমার জীবনে বিশাল পরিবর্তন ঘটে গেছে। আমি কোনো দিনই ভাবিনি সিনেমার নায়িকা হব। গত ঈদেও আমি কেবল প্ল্যান করতাম, কোন শাড়ি আর গয়না পরে খবর পড়ব। আর এবার সেই আমি খবরের বিষয়। পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছে।’
বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। এক যুগেরও বেশি সময় ধরে সমানভাবে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। শাকিব খানের কোনো ছবি মুক্তি মানে নিশ্চিন্ত নির্ভরতা। কারণ, বাংলাদেশের সিনেমা হলগুলো শাকিব খানের সিনেমা নিয়ে ব্যবসায়িকভাবে বেশি আশাবাদী থাকেন। আর সেই শাকিব খানের সঙ্গে ঈদের মতো বড় উৎসবে দুটি ছবি মুক্তি পাওয়ার ব্যাপারটি রাজকীয় অভিষেক উল্লেখ করলেন নবাগত নায়িকা। বললেন, ‘একটা বিষয়ে কোনো দ্বিমত নেই, ‘শাকিব খান গত কয়েক বছর ধরে বাংলাদেশের জনপ্রিয়তম নায়ক। সারা দেশে রয়েছে তাঁর বিশাল ভক্তগোষ্ঠী। তাঁর ছবি মুক্তি পাওয়া মানে, হলে উপচে পড়া ভিড়। যা রোজার ঈদেও আমরা দেখেছি। এই ভালো লাগার কোনো শেষ নেই।’
‘শুটার’ পরিচালনা করেছেন রাজু চৌধুরী, ‘বসিগিরি’ করেছেন শামীম আহমেদ রনি।  see more 


Info :  Prothom-alo

কম্পিউটারের সাধারণ কিছু কাজ

কম্পিউটারের সাধারণ কিছু বিষয় অনেক সময় বেশ কাজে দেয়। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে।
কম্পিউটার চালু না হলে
কখনো কম্পিউটার চালু না হলে সেফ মুড থেকে বুট করা যায়। এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে কি-বোর্ড থেকে F8 চাপুন। তালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে। কম্পিউটার চালু হতে সমস্যা হলে Windows Startup Repair চেপে তা ঠিক করা যায়। এটি স্টার্টআপ (চালু হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু (বুট) করে।
সিস্টেম রিস্টোর পয়েন্টকম্পিউটার চালাতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, ভালো থাকা অবস্থায় সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে লাগানো যাবে। এ জন্য Start Menu থেকে Accessories-এ যান। System Tools থেকে System Restore-এ ক্লিক করে খুলুন। অথবা উইন্ডোজ সাত বা আটের স্টার্ট মেনুতে rstrui. exe লিখে এন্টার চাপুন। সিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরের ধাপে Finish চাপলে নতুন সিস্টেম পয়েন্ট তৈরি হবে। ভবিষ্যতে উইন্ডোজের যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।
সিস্টেম ফাইল চেকার
কম্পিউটারের সিস্টেমগত কোনো সমস্যা তৈরি হলে সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। সাধারণত কম্পিউটারের কোনো ফাইল প্রতিস্থাপিত (রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি দূর করে। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। Command Prompt এলে তাতে মাউসের রাইট ক্লিক করে Run as administrator চেপে খুলুন। এবার কমান্ড প্রম্পটে sfc/scannow লিখে এন্টার চাপুন। কিছুক্ষণ সময় নিয়ে রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা জানিয়ে দেবে।
অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার মুছুন
কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল থাকা প্রোগ্রামগুলো চেক করে নিন। যদি অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে সেটি মুছে ফেলাই উত্তম see more


Info : Prothom-alo

অ্যাপ দেখাবে ফিলিং স্টেশনের পথ

গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে মাঝপথে দেখা গেল জ্বালানি ফুরিয়ে গেছে। তা-ও এমন জায়গায় ফুরিয়ে গেছে যে আশপাশে ঠিক কোথায় ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প আছে, তা আপনার জানা নেই। কী করবেন? গাড়ি ফেলে তো আর যাওয়া যায় না। দেশীয় প্রতিষ্ঠান ইম্পোরিয়াম টেকনোলজি গত মাসে ‘ফিলিং স্টেশন ফাইন্ডার ইন বিডি’ নামে এক অ্যাপ প্রকাশ করেছে। এই অ্যাপ এমন বিপদ থেকে আপনাকে উদ্ধারের পথ বাতলে দিতে পারে।
অ্যাপটির ‘ফাইন্ড নিয়ারবাই সিএনজি স্টেশন’ ও ‘ফাইন্ড নেয়ারবাই ফিলিং স্টেশন’ নামের দুটি বিভাগের মাধ্যমে জানা যাবে আপনার বর্তমান অবস্থান থেকে নিকটতম ফিলিং স্টেশন কোথায় আছে, তার দূরত্ব এবং সেখানে যাওয়ার পথ। তাও আবার পথের নির্দেশনা দিয়ে আপনাকে নিকটতম ফিলিং স্টেশনে পৌঁছেও দেবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফাহিম শাহরিয়ার বলেন, ‘মূলত যাত্রার মাঝপথে বিপদের মুহূর্ত থেকে যাত্রীদের রক্ষা করতে এই অ্যাপ বানানো হয়েছে।’ অচেনা পথে সাহায্য করতেই অ্যাপটি তৈরি করা হয় বলে জানালেন ইম্পোরিয়াম টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি আরও বলেন, অনেক লোক নিয়মিত ঢাকায় আসেন। যাঁদের পুরো ঢাকার রাস্তাঘাট চেনা না-ও থাকতে পারে। তাঁরা এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবেন।
এখন পর্যন্ত শুধু রাজধানীর ফিলিং স্টেশনগুলোর তথ্য রয়েছে অ্যাপটিতে। মামুনুর রশীদ বলেন, শিগগিরই দেশের সব ফিলিং স্টেশনের তথ্য হালনাগাদ করা হবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য গুগল প্লেস্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। অন্যান্য সংস্করণের জন্যও অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুজনই see more 

Info : Prothom-alo

আঙুলে চোট তামিমের

পরশু ফিল্ডিং অনুশীলনের সময় চোট পান বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে। তবে ব্যথা বেশি ছিল না। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাই পর্যবেক্ষণে রাখেন তামিম ইকবালকে। কিন্তু কাল ব্যথা ও ফোলা বেড়ে যাওয়ায় এক্স-রে করানো হয়। তাতেই আঙ্গুলে ধরা পড়ে চিড়। সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে জাতীয় দলের ওপেনারকে।
ইংল্যান্ড আসছে ৩০ সেপ্টেম্বর। তার আগে তিন ওয়ানডের সিরিজ খেলতে আফগানিস্তানের আসাও মোটামুটি ঠিকঠাক। এ অবস্থায় বাংলাদেশের বাঁহাতি ওপেনারের চোট দুঃসংবাদই বটে। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আশাবাদী, আফগানিস্তান সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন তামিম, ‘সপ্তাহ তিনেক সে হাতের কাজগুলো করতে পারবে না। এ ছাড়া অন্যান্য কাজ করবে। কাজেই আঙুলের ব্যথা সেরে গেলে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।’ ফিজিও বায়েজিদুলও মনে করছেন, এ সময়ের মধ্যে চোট কাটিয়ে ওঠা সম্ভব, ‘এসব চোট সারতে সাধারণত তিন-চার সপ্তাহ লাগে। সেটা হলেও আগামী মাসের শেষ সপ্তাহের আগে ওর খেলায় ফিরতে পারার কথা। এটা নির্ভর করছে তামিম কত দ্রুত সুস্থ হতে পারে তার ওপর।’
এর আগেও অনেকবার সিরিজের আগ মুহূর্তে চোটে পড়েছেন তামিম। কখনো চোট কাটিয়ে সিরিজে খেলতে পেরেছেন, কখনো বা চলে যেতে হয়েছে দলের বাইরে। তবে এবারের চোট নিয়ে তামিমকেও খুব একটা চিন্তিত মনে হচ্ছে না, ‘সুস্থ হতে তিন সপ্তাহ লাগলেও সর্বোচ্চ ১৮ তারিখ (সেপ্টেম্বর মাসের) পর্যন্ত খেলার বাইরে থাকব। কাজেই আশা করছি, আফগানিস্তান সিরিজে খেলতে পারব।’
আগামী ১৭ সেপ্টেম্বর তামিমের আঙুলের অবস্থা আরেকবার পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। তার আগে কাল করানো হতে পারে একটা এমআরআই see more 


Info : Prothom-alo

স্টেডিয়ামের গেটে ‘বিব্রত’ গাভাস্কার

ক্রিকেট বিশ্বে তিনি শ্রদ্ধাভাজন। সবার চেনা মুখও। কিন্তু যুক্তরাষ্ট্র তো আর ক্রিকেটপ্রেমী কোনো দেশ নয়। আর তাই সেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লাডারহিল স্টেডিয়ামে এক বিব্রতকর অভিজ্ঞতাই হলো কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে গাভাস্কারকে মাঠে ঢুকতে বাধা দেন স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা
ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টেলিভিশন ধারাভাষ্যকারদের দলে ছিলেন গাভাস্কার। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ঢোকার সময় তাঁকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। গাভাস্কার যখন মাঠে ঢুকছিলেন, সে সময় মাঠে টিম বাস থেকে ক্রিকেটাররা নামছিলেন। ওই সময় অন্য কারও স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করে রেখেছিল স্টেডিয়ামের নিরাপত্তা বিভাগ। পরিচয়পত্র থাকার পরও তাই গাভাস্কারকে ভেতরে যেতে দেননি নিরাপত্তাকর্মীরা। টিম বাস চলে যাওয়ার পর অবশ্য ‘লিটল মাস্টার’কে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়
গাভাস্কার অবশ্য এটা নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি। নিরাপত্তার কড়াকড়িকে নিয়মের অংশ হিসেবেই মেনে নিয়েছেন। স্টেডিয়ামের গেটে অপেক্ষার সময়টা তিনি কাজে লাগিয়েছেন কিছু ভক্তের সঙ্গে ছবি তুলে see more


Info :  Prothom-alo

সতীর্থদের সহযোগিতা পাননি দিলশান!

টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বছর তিনেক আগেই। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে তিলকরত্নে দিলশান শেষ টানলেন ৫০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারেরও। তবে অবসরের পরপরই একটা ছোটখাটো বোমা ফাটিয়েছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক। যে ১০ মাস তিনি অধিনায়কত্ব করেছেন, সে সময়টা সতীর্থদের পুরো সহযোগিতা পাননি বলে দাবি করেছেন দিলশান।
২০১১ সালের এপ্রিল থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন দিলশান। তারপর হঠাৎ করেই তাঁকে ‘ব্যর্থ’ ঘোষণা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। দিলশানের দাবি, শুরুতে নাকি অধিনায়কত্বের গুরুদায়িত্ব কাঁধে নেওয়ার ইচ্ছাটাই ছিল না তাঁর, ‘সত্যিকার অর্থে অধিনায়কত্বের কোনো পরিকল্পনাই আমার ছিল না। সে সময়কার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি আমাকে ছয় মাসের জন্য অধিনায়কত্ব নিতে বলেছিলেন। বলেছিলেন, “তুমি ছয় মাসের জন্য অধিনায়কত্ব নাও। এর মধ্যে আমরা বিকল্প কাউকে পেয়ে যাব।”’
সময়টা ছিল ২০১১ বিশ্বকাপের পরপরই। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে—দুজনেই এর আগে আর আধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিয়েছেন। ওই সময়টা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্যও একটা ক্রান্তিকাল ছিল। মুত্তিয়া মুরালিধরন অবসরে চলে গেছেন, নুয়ান কুলাসেকেরা চোটের কারণে দলের বাইরে, চোটগ্রস্ত অজন্তা মেন্ডিসও। ওই সময় সতীর্থদের কাছ থেকে যতটুকু সহযোগিতা পাওয়ার, সেটি পাননি বলেই দাবি দিলশানের। সবচেয়ে বেশি ‘অসহযোগিতা’র ইঙ্গিত এখনকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের দিকে।
দিলশানের ভাষ্য, ‘ম্যাথুসের তখন মাংসপেশিতে চোট ছিল, যে কারণে সে বছর খানেক বল করতে পারেনি। হয়তো আমারই দুর্ভাগ্য। কারণ, আমি অধিনায়কত্ব ছাড়ার পরপরই আমরা অস্ট্রেলিয়া সফরে গেলাম এবং ম্যাথুস আবার বোলিং শুরু করল। হয়তো ওটা মাহেলার (পরবর্তী অধিনায়ক) সৌভাগ্য।’
দিলশানের দাবিটা পুরোপুরি মিথ্যে নয় যদিও। দিলশানের অধীনে ২০ ওয়ানডেতে ম্যাথুস বল করেছিলেন মাত্র ৯টিতে। তাও আবার কোনোটিতেই ৫ ওভারের বেশি নয়। টেস্টে বল করেছিলেন ১৬ ইনিংসের ১২টিতে। কিন্তু জয়াবর্ধনে অধিনায়কত্ব পাওয়ার পর ম্যাথুসের বল করার হার বেড়েছে। প্রায় নিয়মিত বোলারই হয়ে উঠেছিলেন see more 



Info :  Prothom-alo

‘৯০ দশকের ক্রিকেট খেলছে পাকিস্তান’

টেস্টে যতই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসুক না কেন, পাকিস্তানের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স খুব একটা সুবিধার নয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটো ম্যাচে হার ভাবিয়ে তুলেছে পাকিস্তান ক্রিকেটের অনেককে। কোচ মিকি আর্থার তো বটেই, পাকিস্তানের খেলা দেখে চিন্তিত সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। ফল যা-ই হোক না কেন, আকরামের চিন্তার মূল কারণ পাকিস্তানের খেলার ধরন। কিংবদন্তি এই পাকিস্তানি ফাস্ট বোলারের মতে, পাকিস্তান নব্বই দশকের মতো ওয়ানডে খেলছে এই যুগে এসে!
লর্ডসের দ্বিতীয় ওয়ানডেতে উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের দারুণ সেঞ্চুরিও বাঁচাতে পারেনি পাকিস্তানকে। আকরামের মতে, এখনকার ওয়ানডেতে ২৯০ রানও যে খুব সহজে প্রতিপক্ষ তাড়া করে ফেলতে পারে, সেই ব্যাপারটাই মাথায় থাকে না পাকিস্তানি খেলোয়াড়দের। পাকিস্তানের জিও টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের মানসিকতা এখনো নব্বইয়ের দশকে পড়ে আছে। আমাদের বুঝতে হবে, এখন ওয়ানডেতে ২৬০-২৭০ কোনো রানই না। দ্বিতীয় ম্যাচে সরফরাজের সেঞ্চুরিটি না হলে তো দল অলআউট হয়ে যায় ১২৫ রানেই।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দলের বাজে পারফরম্যান্সের জন্য আকরামের আগেই অবশ্য খেলোয়াড়দের সমালোচনা করেছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। বলেছেন, ‘আমরা যেভাবে ওয়ানডে খেলছি তাতেই বোঝা যাচ্ছে, সময়ের চেয়ে আমরা পিছিয়ে আছি see more 



Info : Prothom-alo

Saturday, August 27, 2016

বাংলাদেশের স্বস্তি আর সতর্ক অপেক্ষা

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে। গতকাল ভোরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বস্তির এ খবরটি প্রথম জানায় টুইট বার্তায়। এরপর জানায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে। প্রায় দুই মাসের স্নায়ুক্ষয়ী অপেক্ষার পর বাংলাদেশের ক্রিকেটে এখন স্বস্তির অনুভূতি। স্বস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি), স্বস্তি খেলোয়াড় ও দেশের তাবৎ ক্রিকেট অনুরাগীর মনে।
তবে স্বস্তির সঙ্গে জড়িয়ে থাকছে বিশেষ সতর্কতাও। ইংল্যান্ড দল ঢাকায় পা রাখবে ৩০ সেপ্টেম্বর। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলে বাংলাদেশ ছাড়ার আগ পর্যন্ত সজাগ থাকতে হবে সবাইকে। সর্বোচ্চ সতর্ক থাকার ক্ষণগণনা তাই শুরু হয়ে গেল এখন থেকেই।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর ইংল্যান্ড সিরিজটা হবে কি না, সেটি নিয়ে আসলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল বিসিবি। কদিন আগে ইংলিশ সংবাদমাধ্যমে যখন ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসনের সঙ্গে কথা বলে জানায়, বাংলাদেশ সফর নিয়ে ইসিবি শঙ্কিত, বাংলাদেশের শঙ্কাটা বেড়ে যায় আরও। এই ডিকাসনই দুই সঙ্গী নিয়ে ঢাকা, চট্টগ্রাম স্টেডিয়ামসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে যান। তিন সদস্যের এই প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছিল বাংলাদেশ সফর নিয়ে ইসিবির চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য ইতিবাচকই হয়েছে। আর তাতে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ায় খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘সবাই উৎকণ্ঠায় ছিল। যেদিকেই যাই, সবার একটাই প্রশ্ন—ইংল্যান্ড আসবে? ১৬ কোটি মানুষ এটা নিয়ে যেহেতু চিন্তিত ছিল, নিশ্চয়ই তারা দোয়া করেছে। ১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না। এ কারণে আমার মনে সাহস ছিল ইংল্যান্ড আসবে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তারা আসবে। সেদিক দিয়ে আমি অত্যন্ত খুশি।’
ইংল্যান্ড সিরিজের জন্য গত ২০ জুলাই থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি। ফিটনেস ট্রেনিংয়ের পর এখন চলছে ব্যাটিং-বোলিং অনুশীলন। তবে ইংল্যান্ড সিরিজটা আদৌ হবে কি না, এমন দুশ্চিন্তা মাথায় নিয়েই অনুশীলন করতে হয়েছে ক্রিকেটারদের। তাঁদের মাথায় আপাতত সেই দুশ্চিন্তা আর নেই। ইংল্যান্ড দল আসছে জেনে ভীষণ খুশি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টুইট বার্তায় তিনি জানান, ‘দারুণ একটা খবর শুনে ঘুম ভাঙল। ইংল্যান্ড সিরিজ হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য আনন্দের সময়।’
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছর জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রায় দেড় বছরের বিরতির পর ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার টেস্টে ফিরছে বাংলাদেশ। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের, ‘অবশ্যই আমরা ইতিবাচক। আমার ধারণা, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে, ইনশা আল্লাহ। ধন্যবাদ জানাই ইসিবিকে।’
কাল ভোরেই খবরটি প্রথম জেনেছেন বিসিবি সভাপতি। তাঁর আত্মবিশ্বাস ছিল, ইতিবাচক খবরই পাবেন। এমন আত্মবিশ্বাসের পেছনে কয়েকটি কারণও ছিল। গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সামনে সেগুলোই তুলে ধরেন নাজমুল, ‘ইংল্যান্ডের টিউবে যখন হামলা হলো (২০০৫ সালে), আমি তখন লন্ডনে। বোমা হামলার পরই সেখানকার সবকিছু আবার স্বাভাবিক। মানুষ ভয়ে ঘরে লুকিয়ে থাকেনি। আগেও যখন হুমকি ছিল (বাংলাদেশে), অস্ট্রেলিয়া না এলেও ইংল্যান্ড কিন্তু দল পাঠিয়েছে। সন্ত্রাসের কাছে মাথা নত করার দেশ নয় ইংল্যান্ড। আমাদের সঙ্গে তাদের সব সময়ই একটা সুসম্পর্ক বিরাজ করছে। এখন পৃথিবীর কোনো দেশই নিরাপদ নয়। যেকোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে যে নিরাপত্তা পরিকল্পনা আমরা তাদের দিয়েছি, এ রকম বিশ্বের আর কেউই দেয় না।’
বিসিবি সভাপতি জানালেন, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ইংল্যান্ডের খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতামূলক মনোভাব আশাবাদী করছে নাজমুল হাসানকে, ‘ক্রিকেটে নিরাপত্তার বিষয়টি প্রধানমন্ত্রী নিজে তদারক করেন। গত বিশ্বকাপের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি নিরাপত্তা নিশ্চিত করব। এমনটা কোনো দেশের প্রধানমন্ত্রী বলেন না। সরকারের কাছ থেকে আমরা যে নিরাপত্তা পাই, অবিশ্বাস্য!’
শুধু ব্যাটে-বলের লড়াই নয়, আরও অনেক কারণেই এবারের ইংল্যান্ড সিরিজটি বাংলাদেশের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ। বিসিবি সভাপতি মনে করেন, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিরিজ, ‘গর্ব করার মতো দেশে আরও অনেক কিছুই আছে। তবে এ মুহূর্তে আমাদের ক্রিকেটই বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সিরিজটা তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে see more

Info : Prothom-alo

মিসবাহ অধিনায়কত্বের প্রস্তাব পেয়েছিলেন এক করণিকের কক্ষে!

আজ থেকে ছয় বছর আগে, খুব গোপনে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন অফিস করণিকের কক্ষে অধিনায়কত্বের প্রস্তাব পেয়েছিলেন মিসবাহ-উল-হক! ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লেখা নিজের কলামে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেছেন, ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সে সময়কার অধিনায়ক সালমান বাটসহ আরও দুই খেলোয়াড় মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির নিষিদ্ধ হওয়ার পর কঠিন এক পরিস্থিতিতে তাঁকে খুব গোপনে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়।

সেই ঘটনাটির কথা বলতে গিয়ে মিসবাহ লিখেছেন, ‘পিসিবির সে সময়কার চেয়ারম্যান ইজাজ বাট চেয়েছিলেন ব্যাপারটা গোপন রাখতে। এটা হয়েছিল পিসিবির একজন অফিস করণিকের কক্ষে। যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমিও ব্যাপারটা তখন গোপন রেখেছিলাম। আমার পরিবারকেও তখন জানাইনি বিষয়টা।’

মিসবাহর দাবি, বাট নাকি বলেছিলেন, তাঁকে অধিনায়ক করা ছাড়া বাটের হাতে খুব বেশি বিকল্প নেই। এই জন্যই প্রস্তাবটা গ্রহণ করেছিলেন মিসবাহ।

স্পট ফিক্সিং কেলেঙ্কারি যখন পাকিস্তান ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল, তখন আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ছিল ছয়। ২০১০ থেকে ২০১৬, মাত্র ছয় বছরের মাথাতেই সেই পাকিস্তানের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে স্থানে উঠে আসাটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। এই সাফল্যের নেপথ্য নায়ক হিসেবে বড় কৃতিত্বই পাচ্ছেন অধিনায়ক মিসবাহ।

মিসবাহ নিজেও দারুণ উচ্ছ্বসিত পাকিস্তানের এই সাফল্যে, ‘আমি খুবই খুশি যে আমরা লড়াই করেই দেশের মানুষের জন্য দারুণ একটা উদ্‌যাপনের মুহূর্ত এনে দিয়েছি।’ এটাকে বিশ্বকাপ জয়ের মতোই সাফল্য হিসেবে দেখতে চান মিসবাহ, ‘এটা বিশ্বকাপ জয়ের মতোই একটা সাফল্য। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়া মানে পর্বতের শীর্ষারোহণ। দলের প্রত্যেক খেলোয়াড়ই সেটা করতে চেয়েছে। কয় দিনের জন্য শীর্ষে থাকা যাবে—এটা বড় কোনো ব্যাপার নয়। বিশ্বের ১ নম্বর টেস্ট দল হওয়ার এই বিষয়টি ভবিষ্যতে খেলোয়াড়দের দারুণ অনুপ্রেরণা জোগাবে see more


Info : Prothom-alo.

ইংল্যান্ডের আগেই আসছে আফগানিস্তান!

ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে দুদিন আগেও অনিশ্চয়তা ছিল। আফগানিস্তানের সঙ্গে আলোচনাটা এগিয়ে গিয়েছিল এই ফাঁকেই। সব ঠিক থাকলে ইংল্যান্ডের আগে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সম্ভাব্য অনেক কিছু নিয়েই আলোচনা হচ্ছে। আশা করি দ্রুতই আপনাদের কিছু জানাতে পারব।’ তবে একটি সূত্রে জানা গেছে, আজ মিরপুরে অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিরিজের সম্ভাব্য সময় আগামী মাসের শেষ সপ্তাহ see more 

Info : Prothom-alo

Thursday, August 25, 2016

পাকিস্তানের অদ্ভুত ধাঁধা—টেস্টে ১ নম্বর, ওয়ানডেতে ৯!

কিউরিয়াস কেস অব পাকিস্তান! টেস্টে পাকিস্তান এখন বিশ্বের সেরা দল। র‍্যাঙ্কিং তা-ই বলছে। শুধু তা-ই নয়, পাকিস্তানকে সবাই বাড়তি স্যালুট করছে এই জন্য, দলটি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে নিজেদের দেশে প্রায় নয় বছর ধরে না খেলেই! এই একই পাকিস্তান আবার ওয়ানডেতে পড়ে আছে ৯ নম্বরে! ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার ​শেষে অবস্থান পাকিস্তানের!
টেস্টে পাকিস্তান দলের এই এক নম্বরের উত্থান শুরু ২০১৪ সালের অক্টোবর থেকে। এ সময় তারা অবিশ্বাস্যভাবে ১৭ টেস্টের ১০টিতেই জিতেছে, হেরেছে মাত্র চারটি। বাকি তিনটি টেস্ট ড্র।
২০১৪ সালের অক্টোবর থেকেই ওয়ানডেতে নিষ্পন্ন হওয়া ৩৮ ম্যাচের ২৩টিতেই হারা হেরেছে। জিতেছে ১৫টি। এ সময়ে অনুষ্ঠিত ১০টি সিরিজের সাতটিতেই হেরেছে পাকিস্তান। যে তিনটি সিরিজ জিতেছে, এর দুটি আবার ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এ সময়েই পাকিস্তান বাংলাদেশে এসে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে গিয়েছিল। একই স​ময়ে ছয়টি টেস্ট সিরিজ খেলে একটিতেও পাকিস্তান হারেনি। চারটি টেস্ট সিরিজ জিতেছে, দুটি ড্র করেছে।
গত প্রায় দুই বছরের এই সময়টায় টেস্টে পাকিস্তানের ছয়জন ব্যাটসম্যান কমপক্ষে ১ হাজার রান করেছেন। ওয়ানডেতে করেছেন মাত্র একজন। টেস্টে এই সময়টায় ইয়াসির শাহ ১৬ ম্যাচে নিয়েছেন ৯৫ উইকেট। সেই একই ​ইয়াসির শাহ ওয়ানডেতে এই সময়ে ১৪ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট।
রঙিন পোশাকে বড্ড সাদামাটা, আর সাদা পোশাকে পাকিস্তানের রঙিন হয়ে ওঠার এই অদ্ভুত ধাঁধার সবচেয়ে বড় প্রতীক যেন ইয়াসির শাহই।
কেন এমন গোলমেলে সময় যাচ্ছে পাকিস্তানের? এর সবচেয়ে সংক্ষিপ্ত এবং যথার্থ উত্তর সম্ভবত এটাই—দলের ভারসাম্য। টেস্টে পাকিস্তান অভিজ্ঞ ও তরুণ দলের মিশেলে অসাধারণ ভারসাম্যপূর্ণ এক দল। যে সময়ের কথা বলা হলো, এই সময়ে ইউনুস খান যেমন ১৮৪৬ রান করে সবচেয়ে বেশি অবদান রেখেছেন টেস্ট দলে। মিসবাহ-উল–হকও এই সময়ে ১৭ টেস্টে করেছেন ১৩৪৯ রান। আবার এই সময়ে আজহার আলী, আসাদ শফিকের মতো তরুণেরাও টেস্ট দলে হাজার রানের বেশি জোগান দিয়েছেন। হাফিজ-সরফরাজের মতো তরুণ ও অভিজ্ঞদের মধ্যে সেতুবন্ধ তৈরি করা খেলোয়াড়রাও পেয়েছেন হাজার রান।
ওয়ানডে দলে এই অভিজ্ঞতার ঘাটতিতে ভুগছে পাকিস্তান। কেবল হাফিজই এ সময়ে হাজার রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩৩ করেছেন সরফরাজ। মিসবাহ-ইউনুসরা আর ওয়ানডে দলের অংশ হয়ে নেই। একের পর এক ব্যর্থতার দায় নিয়ে আফ্রিদিকেও ছেঁটে ফেলা হয়েছে।
তবে এটাই ধাঁধার একমাত্র উত্তর নিশ্চয়ই নয়। আর দলটা পাকিস্তান বলেই হয়তো তাদের পক্ষেই এমনটা করা সম্ভব—টেস্টে সবার আগে, ওয়ানডেতে সবার শেষে! দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টিম এভার see more





Info : Prothom-alo

‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গড়পড়তা, কাজের নয়’

টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া নিশ্চয় চাইছিল, ওয়ানডে ও টি-টোয়েন্টি না খেলেই শ্রীলঙ্কা থেকে ফিরতে পারলে ভালো হতো! নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হেরেছে, তা–ও আবার সইতে হয়েছে ধবলধোলাইয়ের লজ্জা। ওয়ানডে সিরিজে প্রথমটি জিতে তা–ও একটু ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল, কাল আবার দ্বিতীয় ওয়ানডেতে আবার অসহায় আত্মসমর্পণ। শেন ওয়ার্ন তাই টুইটারে একদম চাঁছাছোলা ভাষাতেই ধুয়ে দিয়েছেন উত্তরসূরিদের।
অস্ট্রেলিয়ান কিংবদন্তির জিভের ধার একটু বেশি। আর এখন তো মাইক্রোফোনও লাগে না, টুইটারেই ক্ষোভ জানাতে পারেন। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮২ রানে হেরে যাওয়ার পর রীতিমতো তোপ দাগলেন ওয়ার্ন, ‘অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দল নিয়ে আমি একদমই খুশি নই। এমন সব গড়পড়তা ক্রিকেটার আছে, যারা কোনো কাজই ঠিকমতো পারে না। একটু একটু পারে এমন ক্রিকেটারদের দিয়ে কাজ হবে না। সেরা মানের ক্রিকেটার (স্পেশালিস্ট) দরকার।’
ওয়ার্নের এমন খোঁচা স্মিথদের একটু গায়েই লাগার কথা। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথও চুপ করে বসে থাকেননি, ‘আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আমাদের অলরাউন্ডার তো আছেই, আছে অনেক স্পেশালিস্টও। শেন তাঁর নিজের মতামত দিতেই পারেন, তবে আমার মনে হয় আমাদের এখানে যোগ্য লোকদেরই পেয়েছি see more






Info : Prothom-alo

এই ক্লাবের গল্প চমকে দেবে আপনাকে

চমকপ্রদ এক গল্পই বলে চলেছে রোস্তভ। নামটা চেনা চেনা লাগছে না! খুব চেনা হয়তো নয়, কিন্তু গেল মৌসুমেই এই রোস্তভ রাশিয়ান ফুটবলে ঝড় তুলেছিল ‘লেস্টার সিটি’ হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে লেস্টার রূপকথার কীর্তি গড়েছিল। রাশিয়ান প্রিমিয়ার লিগেও চমকে দিয়েছিল রোস্তভ। শেষ পর্যন্ত অবশ্য মাত্র দুই পয়েন্টের জন্য শিরোপা জেতা হয়নি। কিন্তু যা করেছে, তা-ই বা কম কী!
নতুন মৌসুমের শুরুতে লেস্টারকে একটু যেন ফিকে মনে হচ্ছে। কিন্তু রাশিয়ার ‘লেস্টার’ কিন্তু ঠিকই সৃষ্টি করে চলেছে নতুন ইতিহাস। তৈরি করছে নতুন চমক। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে হল্যান্ডের বিখ্যাত আয়াক্সকে দুই লেগে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে কীর্তিগাথায় নতুন অধ্যায় যুক্ত করেছে রোস্তভ। এর মধ্যে গতকাল আয়াক্সের জালে তারা গুণে গুণে দিয়েছে চার গোল!
এর আগে প্রাক বাছাইপর্বে আন্ডারলেখটের বিপক্ষে ২-০ গোলে জয়টি ছিল ইউরোপীয় পর্যায়ে তাদের বৃহত্তম জয়। বেলজিয়ামের ক্লাবটির পর এবার তারা বিদায় করে দিল ইউরোপের এক সময়ের পরাশক্তি, চারবারের ইউরোপ চ্যাম্পিয়ন আয়াক্সকে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়ে রোস্তভ এখন অপেক্ষায় নতুন স্বপ্ন নিয়ে। চ্যাম্পিয়নস লিগের ড্র আজ। যে গ্রুপেই রোস্তভ পড়ুক, আলাদা করে নজর রাখতেই হবে এই দলের ওপরে।
রাশিয়ার সেরা ক্লাবগুলোর নাম উচ্চারণ করলেই চলে আসে সিএসকেএ মস্কো, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও লোকোমোটিভ মস্কো—এই নামগুলো। গত মৌসুমে জেনিত সেন্ট পিটার্সবার্গ ও লোকোমোটিভ মস্কোর মতো বাঘা বাঘা ক্লাবগুলোকে পেছনে ফেলেই একেবারে পেছনের বেঞ্চ থেকে এসে লিগের দ্বিতীয় স্থানে চলে আসে রোস্তভ। অথচ এই ক্লাবটিই আগের ছয় বছরের চারবারই পড়ে ​রাশিয়ান লিগের গিয়েছিল অবনমন অঞ্চলে। সেখান থেকে প্লে অফ খেলে শীর্ষ লিগে নিজেদের জায়গা ধরে রাখতে হয়েছিল।
এর আগে নিজেদের ইতিহাসে কোনো দিনই লিগ তালিকার ছয় নম্বরের ওপরে থেকে শেষ করা হয়নি তাদের। সেই ক্লাবটিই এবার লিগের ২৫ ম্যাচ শেষেও ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। ২৬তম ম্যাচে হেরে গিয়েই সর্বনাশ হয়। লিগের শেষ চারটি ম্যাচ জিতেও (রাশিয়ান লিগ হয় ৩০ ম্যাচের) শেষ রক্ষা হয়নি। ওদিকে গা ঘেঁষে চলা সিএসকেএ মস্কোও পা হড়কায়নি। তাই মাত্র দুই পয়েন্টের কারণে লিগ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। তবে দুইয়ে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোয়ালিফায়িং রাউন্ডে উঠে আসে। সেখানে আন্ডারলেখটের পর আয়াক্সকে হারিয়ে চূড়ান্ত পর্বে।
অথচ এই ক্লাবটিই দুই বছর আগেই আর্থিক অনটনে প্রায় দেউলিয়া হতে বসেছিল। বেতন-বোনাসের দাবিতে খেলোয়াড় বিদ্রোহ, আর নুন আনতে পান্তা ফুরানোর গল্প। মাত্র সাড়ে ১৫ হাজার আসন ক্ষমতার স্টেডিয়ামের ক্লাবটিই এবার ইউরোপের বড় মঞ্চে। এর আগে তাদের মাঠে রাশিয়াই খেলেছে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ। সেই ক্লাবে এখন পা পড়তে পারে বড় ক্লাব আর নামকরা তারকাদের see more 






Info : .prothom-alo.

মেসির অবসর নেওয়া ছিল সাজানো নাটক: ম্যারাডোনা

গত কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার দুঃখে কাঁদবে কি, উল্টো আর্জেন্টিনা সমর্থকদের অধিক শোকে পাথর হওয়ার দশা হয়েছিল। লিওনেল মেসি যে চমকে দিয়ে দিয়েছিলেন অবসর ঘোষণা। মেসি আবার আর্জেন্টিনা দলে ফিরে এসেছেন। তবে অনেকেই এই বলে সমালোচনা করছিল, মেসির অবসর নেওয়া নাকি ছিল নাটক।
ডিয়েগো ম্যারাডোনাও সেই নিন্দুকদের দলে যোগ দিলেন। ম্যারাডোনার কথায় যে সেই ইঙ্গিত। বিপদের সময় কচ্ছপ যেমন খোলসের মধ্যে ঢুকে পড়ে, মেসিও তা-ই করেছিলেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বলেছেন, ‘নিশ্চিত করে বলত পারব না মেসি আমাদের টানা তিনটা ফাইনালের দুঃখ থেকে দৃষ্টি সরাতে খানিকটা নাটক করেছিল কি না।’
রেডিও লা রেডের বরাত দিয়ে আর্জেন্টিনার দৈনিক ক্লারিন এই খবর দিয়েছে। বরাবরের মতো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবল সংস্থাকেও ধুয়ে দিয়েছেন। সুবিধাভোগী কর্মকর্তাদের দিয়ে আর্জেন্টিনার ফুটবলের কিছু উন্নতি হবে বলে মনে করেন না তিনি। কারণ আর্জেন্টিনার চেয়ে তারা নাকি ফিফার পদ পেতে বেশি আগ্রহী। ম্যারাডোনা বলেছেন, ‘আমরা আর ব্রাজিলের ফুটবল একইভাবে ধ্বংস হচ্ছি।’
এর আগে কোপা আমেরিকা চলার সময় ম্যারাডোনা মন্তব্য করেছিলেন, নেতা হওয়ার গুণ মেসির মধ্যে নেই। এই মন্তব্য তখন বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। এবারের মন্তব্য তো আরও বিস্ফোরক see more 





Info : Prothom-alo

Wednesday, August 24, 2016

অনলাইনে ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন।

আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। টাকা জমা দেয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর।

কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

অন্যদিকে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিট, ব্যবসায়ে শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন শেষে ভিসি জানান, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২০০ আসন বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এ বছর জাপানিজ স্টাডিজ বিভাগ ও চায়নিজ স্টাডিজ বিভাগে দুটি নতুন অনার্স কোর্স চালু করা হয়েছে।

সব মিলিয়ে এ বছর মোট ছয় হাজার ৮০০ আসনের বিপরীতে প্রতিযোগিতা করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের see more




Info : Dailynayadiganta

বিএসএমএমইউতে চালু হচ্ছে আরো ৫টি নতুন বিভাগ

রোগী সেবা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরো পাঁচটি নতুন এবং পূর্ণাঙ্গ বিভাগ চালু হচ্ছে। বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডোডনটিকস। এছাড়া হ্যান্ড অ্যান্ড রিকন্সট্রাকটিভ সার্জারি উইংও চালু হচ্ছে।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় উপরিউক্ত বিভাগ এবং একটি নতুন উইং চালু করার সুপারিশ করা হয়। তবে সিন্ডিকেট সভায় পাস হলেই সুপারিশগুলো বাস্তবায়ন হবে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৪৬টি বিভাগ চালু রয়েছে।

একাডেমিক কাউন্সিলে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ (প্রশাসন), প্রোভিসি অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আলী আসগর এবং সব অনুষদের ডিনরা see more 




Info : Dailynayadiganta

মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার নতুন নিয়ম

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর। কিছুদিন বিরতি দিয়ে ডেন্টাল ভর্তি পরীক্ষা নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষা পৃথকভাবে নেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়ে আসছিল। ভর্তি পরীক্ষার নম্বরেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০০ নাম্বারের ভর্তি পরীক্ষা হতো। এবার প্রার্থীকে অতিরিক্ত আরো ১০০ নাম্বারের পরীক্ষা দিতে হবে।
এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫ নম্বর ধরে মোট ২০০ নম্বর এবং ভর্তি পরীক্ষার জন্য ১০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। মেডিক্যাল ও ডেন্টাল উভয় পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম জিপিএ ৯ লাগবে। এর আগে ৮ হলেই চলতো। মেডিক্যাল ও ডেন্টাল উভয় পরীক্ষায় এসএসসি’র ৪০ শতাংশ এবং এইচএসসি’র ৬০ শতাংশ নম্বর একজন পরীক্ষার্থীর ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের বার্ষিক প্রতিবেদন অনুসারে দেশে সরকারি ৩০ ও বেসরকারি ৬৪ ও আর্মড ফোর্সের অধীনে ৬টিসহ মোট ১০০টি মেডিক্যাল কলেজ রয়েছে। এছাড়া সরকারি ৯টি ও বেসরকারি ২৪টি মোট ৩৩টি ডেন্টাল কলেজ রয়েছে।
এমবিবিএসে মোট আসন রয়েছে নয় হাজার ৬৭৯ এবং ডেন্টালে এক হাজার ৮৩২টি আসন রয়েছে see more 




Info : Dailynayadiganta
মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর। কিছুদিন বিরতি দিয়ে ডেন্টাল ভর্তি পরীক্ষা নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষা পৃথকভাবে নেয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়ে আসছিল। ভর্তি পরীক্ষার নম্বরেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০০ নাম্বারের ভর্তি পরীক্ষা হতো। এবার প্রার্থীকে অতিরিক্ত আরো ১০০ নাম্বারের পরীক্ষা দিতে হবে।
এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫ নম্বর ধরে মোট ২০০ নম্বর এবং ভর্তি পরীক্ষার জন্য ১০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। মেডিক্যাল ও ডেন্টাল উভয় পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম জিপিএ ৯ লাগবে। এর আগে ৮ হলেই চলতো। মেডিক্যাল ও ডেন্টাল উভয় পরীক্ষায় এসএসসি’র ৪০ শতাংশ এবং এইচএসসি’র ৬০ শতাংশ নম্বর একজন পরীক্ষার্থীর ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের বার্ষিক প্রতিবেদন অনুসারে দেশে সরকারি ৩০ ও বেসরকারি ৬৪ ও আর্মড ফোর্সের অধীনে ৬টিসহ মোট ১০০টি মেডিক্যাল কলেজ রয়েছে। এছাড়া সরকারি ৯টি ও বেসরকারি ২৪টি মোট ৩৩টি ডেন্টাল কলেজ রয়েছে।
এমবিবিএসে মোট আসন রয়েছে নয় হাজার ৬৭৯ এবং ডেন্টালে এক হাজার ৮৩২টি আসন রয়েছে।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/146898#sthash.VA9uHfdM.dpuf

এক নম্বর হারিয়ে কোহলি—‘আমরা র‍্যাঙ্কিংয়ের জন্য খেলি না’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলার সময় টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গিয়েছিল ভারত। কয়েক দিনের ব্যবধানেই চূড়াটা হাতছাড়াও হয়েছে তাদের। ভারতকে সরিয়ে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। শীর্ষস্থান হারিয়েই কিনা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছেন, র‍্যাঙ্কিংয়ের জন্য তারা খেলেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ১৩ আগস্ট সিরিজের তৃতীয় টেস্ট শেষে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। সেটি ধরে রাখতে হলে ১৮ আগস্ট থেকে শুরু হওয়া শেষ টেস্টটি তাদের জিততেই হতো। কিন্তু বৃষ্টির কারণে পোর্ট অব স্পেন টেস্ট ড্র হওয়ায় চমক দেখিয়ে পাকিস্তান চলে এসেছে সবার ওপরে।
টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিয়ে অবশ্য দেড় মাস ধরেই টেস্টের এক নম্বর জায়গাটি নিয়ে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছিল দারুণ প্রতিযোগিতা। কিন্তু ওভাল টেস্টে পাকিস্তান জিতেই এলোমেলো হয়ে গেল বাকি তিন দলের হিসাব। র‍্যাঙ্কিংয়ের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ছবি তুলে ধরলেন কোহলি, ‘যদি পাকিস্তান না জিতত, আমাদের শেষ ম্যাচটা ড্র হলেও র‍্যাঙ্কিংটা অন্যরকম হতে পারত। এটার আবেদন খুব স্বল্প সময়ের। আমরা জানি, পয়েন্ট তালিকায় সবাই খুব কাছাকাছি। তবে এক টেস্ট করে নয়, একটি দল হিসেবে নিজেদের মূল্যায়ন করতে পারি মৌসুম শেষে।’
শীর্ষ স্থান হারানোর পেছনে আরও কিছু যুক্তি তুলে ধরেছেন কোহলি, ‘অন্য দলগুলো আমাদের চেয়ে বেশি টেস্ট খেলেছে। মৌসুম শেষে অন্যদের সঙ্গে তুলনা করতে আমাদের আরও খেলা প্রয়োজন। র‍্যাঙ্কিং সব সময় ওঠা-নামা করে। আমরা কখনো র‍্যাঙ্কিংয়ের জন্য খেলি না। আমরা বিশ্বের সেরা দল হতে চাই। চাই। আমাদের লক্ষ্য সব সময়ই see more




Info : Prothom-alo

অধিনায়ক নেইমারকে চাইছেন তিতে

কাঁধের ওপর থেকে বড় একটা বোঝা নেমে গেছে। ব্রাজিল ঘরে তুলেছে অলিম্পিকের সোনা। আর দশটা সোনার চেয়ে যেটির মূল্য অনেক বেশি। অথচ এই সোনা এনে দিতে যাঁর অবদান অনেক বেশি, সেই নেইমারকে পেতে কত ‘যুদ্ধই’ না করতে হয়েছে ব্রাজিলকে।
অলিম্পিকে পাওয়ার স্বার্থে বার্সা তারকাকে ছাড়াই ব্রাজিল খেলেছে কোপায়। নেইমার তাই অলিম্পিকে ঢেলে দিতে চেয়েছেন নিজের সেরাটা। ঘাম ঝরিয়েছেন অনেক। সব দিক থেকে বার্সেলোনা কোচ লুইস এনরিকে তাই আরও দুই সপ্তাহের বেশি ছুটিয়ে দিয়েছেন তাঁকে।
কিন্তু বড় প্রশ্ন এখন নেইমার কি ব্রাজিলের অধিনায়ক থাকছেন? জার্মানিকে হারিয়ে সোনা জয়ের পর তিনি নিজেই রীতিমতো বোমা ফাটিয়েছেন, ‘আমি আর ব্রাজিলের অধিনায়ক থাকতে চাইছি না। আশা করি, কোচ এখন নতুন অধিনায়ক খুঁজবেন।’
কিন্তু ব্রাজিল কোচ তিতে এখনই নেইমারের ‘পদত্যাগপত্র’ গ্রহণ করছেন না। আপাতত অধিনায়কত্বের ঝামেলা মাথা থেকে ঝেঁটিয়ে বিদায় করার পরামর্শই দিচ্ছেন তিতে, ‘নেইমার আমাকে বলেছে সে আর অধিনায়ক থাকতে চায় না। আমি ওর সঙ্গে কথা বলেছি, পরামর্শ দিয়েছি পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে।’
কিন্তু চাইলেও অখণ্ড অবসর পাওয়া হচ্ছে না নেইমারের। বার্সেলোনা থেকে প্রায় তিন মাস দূরে আছেন, অলিম্পিকে খেলতে লম্বা ছুটিও নিয়ে রেখেছিলেন। কিন্তু ক্লাব থেকে ছুটি পেলেও ব্রাজিলের হয়ে কদিনের মধ্যেই আবার নামতে হচ্ছে। ১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে আবার মাঠে নামবে ব্রাজিল, পাঁচ দিন পর নিজেদের মাঠ মানাউসে প্রতিপক্ষ কলম্বিয়া। তিতে এর মধ্যে ২৩ জনের দলও ঘোষণা করেছেন। কিন্তু সেই দলের অধিনায়ক কে থাকছেন, সেটা এখনো অনিশ্চিত।
তিতের কথা থেকে আঁচ পাওয়া যাচ্ছে, নেইমারকেই তিনি রাখতে চান, ‘আমরা এসব নিয়ে পরে চিন্তা করব। অধিনায়কত্ব একটা টেকনিক্যাল ব্যাপার, নেইমারের সেই গুণ আছে। সে সেটা সামনে থেকেই দেখিয়েছে।’ কিন্তু নেইমার যদি শেষ পর্যন্ত না থাকেন, তাহলে বাহুবন্ধনী কার হাতে উঠবে? ‘অধিনায়ক কে হবে, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। মিরান্ডা, দানি আলভেস এমনকি নেইমারও হতে পারে।’ বলেছেন তিতে see more 





Info : Prothom-alo

বিবারের সঙ্গে রোনালদোরা

গোল!’ রুপালি পর্দায় সান্তিয়াগো মুনেজের গল্পটি মনে আছে? লস অ্যাঞ্জেলেসের স্কুল মাঠ থেকে প্রিমিয়ার লিগে এসে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন। প্রায় একই কাহিনি নিয়ে আরেকটি চলচ্চিত্র বানানো হচ্ছে। এবার ফুটবলের ‘বিস্ময়বালকের’ চরিত্রে অভিনয় করার কথা জাস্টিন বিবারের। কানাডার এই সংগীতশিল্পীর সঙ্গে নাকি চুক্তি প্রায় হয়েই গেছে। এ চলচ্চিত্রের মূল কাহিনি হবে এক বালককে নিয়ে, কীভাবে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্লাবে যোগ দিয়ে তারকা বনে গেলেন তিনি। বিবার অভিনয় করবেন এই বালকের চরিত্রে। আর ক্লাব হিসেবে বেছে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদকে। সে সূত্রেই বিবারের সঙ্গে পর্দায় দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো ও রিয়ালের অন্য তারকাদের। ডেভিড বেকহামকেও দেখা যাবে এ ছবিতে, ‘গোল’ সিরিজেও ছিলেন সাবেক রিয়াল তারকা। বিবারের দাদার চরিত্রে থাকবেন ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ খ্যাত ক্লিন্ট ইস্টউড। ২০১৭ সালে শুরু হবে এ ছবির কাজ see more 






Info: Prothom-alo

আর্জেন্টিনার​ রোগটা ধরতে পেরেছেন বাউজা

বিশ্বের সেরা খেলোয়াড়টি তাঁদেরই। বিশ্বের আক্রমণভাগের সেরা সব তারকা। উইঙ্গার, মিডফিল্ডেও একঝাঁক নক্ষত্র। ডিফেন্সও মন্দ নয়। এত অসাধারণ দল নিয়েও কেন ট্রফি এনে দিতে পারছে না আর্জেন্টিনা? কেন টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে গিয়েও খালি হাতে ফেরা? আর্জেন্টিনার সমস্যাটি ধরতে পেরেছেন এদগার্দো বাউজা। দলের নতুন কোচ মনে করেন, লিওনেল মেসির ওপর অতিনির্ভরতা দুইভাবে সর্বনাশ করছে—মেসি নিজে চাপমুক্ত হয়ে খেলতে পারছেন না, আর্জেন্টিনাও খেলতে পারছে না নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে।

বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন দুটি ম্যাচের সামনে আর্জেন্টিনা। আগামী ১ ও ৬ সেপ্টেম্বর খেলতে হবে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে। এর আগে নতুন আর্জেন্টিনার ডাক দিয়েছেন বাউজা। আর এই নতুন আর্জেন্টিনার মূল দর্শনই হবে দশে মিলে করি কাজ। আক্ষরিক অর্থেই মাঠের সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।

বাউজা বলেছেন, ‘সব সময়ই মেসির দিকে তাকিয়ে থাকা যাবে না খেলা তৈরি বা করে গোল করে দেওয়ার জন্য। বরং আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যেন মেসিকেই সবকিছুর সমাধান করে দিতে না হয়। একক কোনো খেলোয়াড় নয়, পুরো দলের ওপর নির্ভর করতে হবে। মেসির ওপর সবকিছু নির্ভর করার এই ধারা আমি বন্ধ করে দিতে চাই। আমরা জানি, ওর পায়ে বল গেলে সবকিছু অন্য রকম হয়। কিন্তু আমাদের পুরো দল থেকে এই সাহায্যটা তৈরি করে নিতে হবে।’

বিশেষ করে ফাইনালে বা ম্যাচের কঠিনতম পরিস্থিতিতে দেখা গেছে, হন্যে হয়ে আর্জেন্টিনার সবাই মেসির দিকে বল ঠেলেন। এই প্রত্যাশায়, মেসি কিছু একটা করে উদ্ধার করবেন নিশ্চয়ই। এতে দুটি সমস্যা দেখা দেয়। মেসি বাড়তি চাপে পড়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না। আর প্রতিপক্ষও দ্রুত বুঝে যায় বলে এক মেসিকে আটকে ফেলার ছক কষেই পুরো আর্জেন্টিনাকেই অচল করে দেওয়া যায়। বাউজা এই গোলকধাঁধা থেকে বেরোতে চান, ‘বিশ্বের সেরা খেলোয়াড় আপনার দলে আছে, এর মানে কিন্তু এই নয় আপনি প্রতি ম্যাচ জয়ের নিশ্চয়তা পাচ্ছেন। শুধু এতটুকু নিশ্চয়তা পেতে পারে, এ নিয়ে প্রতিপক্ষ দলে একটা আতঙ্ক থাকবে মাত্র।’

আর্জেন্টিনা ও মেসি–ধাঁধার উত্তর মেলাতে পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকানো যেতে পারে। গত ইউরোর ফাইনালে রোনালদো না থাকা পর্তুগালের উপকারই করে দিয়েছিল। এক রোনালদোর ওপর পুরোপুরি নির্ভরতার মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাই পুরো একটা দল হয়ে খেলেছিল। আর এতেই মিলেছে সাফল্য।

দলে বিশ্বের সেরা খেলোয়াড়টি থাকা কখনো কখনো সমস্যাও! আর এরই সমাধান খুঁজছেন বাউজা see more 





Info : Prothom-alo

আগামীকালই বোঝা যাবে ইংল্যান্ড আসছে কি না?

বাংলাদেশ সফর করার জন্য কোনো খেলোয়াড়কেই চাপ দেবে না ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান কাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় এর আগে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করেনি। গত ১ জুলাই সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার পর অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভারত ও বাংলাদেশে সফর করার আগে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে গেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিশেষজ্ঞরা। আগামীকাল ইংল্যান্ডের ওয়ানডে দলকে এ ব্যাপারে জানানো হবে। এরপর ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতা পাবেন এই সফরের ব্যাপারে ব্যক্তিগত মত দেওয়ার। তখনই একটা ধারণা পাওয়া যেতে পারে এই সফরে ইংল্যান্ড আসছে কি না। আর এই সফরে খেলোয়াড়েরা আসবেন কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে নিরাপত্তা দলের দেওয়া ধারণার ওপরই।

ইসিবির পক্ষ থেকে কোনো খেলোয়াড়কে এই সফরে যেতে বাধ্য করা হবে না জানিয়ে বিবিসি ফাইভকে মরগান বলেছেন, ‘কোনো নির্দিষ্ট সফরের ব্যাপারেই কাউকে কখনো বাধ্য করা হবে বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো পুরো দল একসঙ্গে হয়ে সেখানে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যাদের ওপর আমাদের আস্থা আছে see more 




Info: Prothom-alo

মাশরাফির বিশ্বাস ইংল্যান্ড আসবে

বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশে ঘুরে যাওয়া তিন সদস্যের প্রতিনিধি দলের কাছে এখানকার পরিস্থিতি জেনে খেলোয়াড়রাই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসবেন কি আসবেন না। তবে মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, ইংল্যান্ড আসবে। ‘প্রথমতো আমি তাদের অনুরোধ করব আসতে এবং এখনো আমি বিশ্বাস করি তারা আসবে। স্বাভাবিক পরিস্থিতিতেও সব দলকে এখানে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। আমরা আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের পক্ষ থেকে ইংল্যান্ড দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে’—মিরপুরে সাংবাদিকদের বলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
মাশরাফি বিন মুর্তজার প্রথম পরিচয় তিনি একজন খেলোয়াড়। সে হিসেবেই তাঁর দাবি, কোনো কারণেই যেন খেলাটা বন্ধ না হয়। সন্ত্রাসী হামলা এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এর জন্য খেলা বন্ধ হতে থাকলে একসময় খেলাধূলা আর হবেই না, এমন শঙ্কা তাঁর, ‘সব জায়গাতেই এই ঘটনাগুলো ঘটছে। এটার জন্য এভাবে খেলা বাদ দিতে থাকলে একসময়তো খেলাই বন্ধ হয়ে যাবে! ফ্রান্সের মতো জায়গায় সন্ত্রাসী হামলার পর ইউরো হয়েছে। সব দল খেলেছে। সব জায়গাতেই কম বেশি সমস্যা হচ্ছে। আমি মনে করি খেলোয়াড়দের উচিত খেলার দিকে দৃষ্টি দেওয়া।’
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ইংল্যান্ডের খেলোয়াড়দের আশ্বস্ত করেছেন অধিনায়ক, ‘যতটুকু জেনেছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় থাকবে। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। সেই সুযোগ ক্রিকেট বোর্ডের আছে। বড় বড় টুর্নামেন্টে এরকম নিরাপত্তা আমরা দিয়ে এসেছি। আমার বিশ্বাস, পরিস্থিতি এই মূহুর্তে যথেষ্ট ভালো।’
এ ধরনের পরিস্থিতিতে বিসিবি সবসময়ই ইসিবিকে পাশে পেয়েছে। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাত তুলে দল না পাঠালেও খেলে গেছে ইংল্যান্ডের যুবারা। মাশরাফির বিশ্বাস, এবারও ব্যতিক্রম হবে না, ‘এটাতো শুধু একটা খেলাই নয়। এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। এই ধরনের পরিস্থিতিতে ইংল্যান্ড সব সময় আমাদের পক্ষে ছিল। আগের দুইবার তারা এখানে এসেছে। আমরা এ জন্যই আশাবাদী, তারা এখানে আসবে  see more




Info : Prothom-alo

পুরোনো ফোন নতুন করে বেচবে স্যামসাং!


স্মার্টফোনের ব্যবসা নিয়ে অ্যাপলের মতো চিন্তাভাবনা শুরু করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি পুরোনো ফোন নতুন করে বেচতে একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহৃত প্রিমিয়াম স্মার্টফোনগুলো ‘রিফ্রাবিশড’ বা পরিমার্জন করে বিক্রি করবে তারা। আগামী বছরের শুরু থেকে এ ফোন বিক্রি শুরু হতে পারে। স্যামসাং ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, খরচ বাঁচাতে এবং আয়ের ধারা বজায় রাখতে স্যামসাং এ কর্মসূচি চালু করছে।
বর্তমানে বিশ্বে শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে অবস্থান ধরে রেখেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে এক বছরের হালনাগাদ চুক্তিতে গ্রাহকের কাছে স্মার্টফোন বিক্রি করে স্যামসাং। এক বছর পর পুরোনো ফোন ফিরিয়ে দিয়ে নতুন ফোন নেন গ্রাহকেরা। ওই পুরোনো ফোনগুলো আবার ঠিকঠাক করে অন্য দেশের বাজারে বিক্রি করার পরিকল্পনা করছে স্যামসাং। অ্যাপলও একই কাজ করে।
স্যামসাংয়ের সূত্র রয়টার্সকে বলেছে, রিফাব্রিশড ফোনগুলো কম দামে বিক্রি করা হবে। এই ঘোষণা এখনো প্রকাশ্যে দেওয়া হয়নি বলে ওই ব্যক্তি নাম প্রকাশ করেননি। ঠিক কত কমে ফোনগুলো বিক্রি হবে বা কোন দেশে কত পরিমাণ ফোন বিক্রি হবে, তা তিনি বলেননি।
স্যামসাংয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের অনুমানের ওপর কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্যামসাংয়ের ফোনগুলোতে কী কী পরিবর্তন হবে, তা পরিষ্কার নয়। তবে রিফ্রাবিশড ফোনগুলোতে সাধারণত কেসিং ও ব্যাটারি পরিবর্তন করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলের এক বছরের পুরোনো ফোনগুলো বিক্রির সময় ৬৯ শতাংশ দাম মেলে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি ফোনগুলোতে দাম পাওয়া যায় ৫১ শতাংশ।
বাজার বিশ্লেষকেরা বলেন, রিফ্রাবিশড ফোন বিক্রি শুরু করলে ভারতের মতো বর্ধিঞ্চু বাজারে নিজেদের অবস্থান বাড়িয়ে নিতে পারবে স্যামসাং। কারণ, এসব বাজারে হাইএন্ড ফোনের দাম ৮০০ মার্কিন ডলার পর্যন্ত হয়, যা অধিকাংশ ক্রেতার নাগালের বাইরে থাকে।
সম্প্রতি অ্যাপলও ভারতের বাজারে রিফ্রাবিশড আইফোন বিক্রির চেষ্টা চালিয়েছে। স্যামসাং যদি এ ধরনের ফোন বিক্রি করে, তবে কম দামি চীনা ব্র্যান্ডের অনেক ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কারণ, চীনা ফোনগুলো স্যামসাংয়ের বাজার দখলে ভাগ বসাচ্ছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিলোটির তথ্য অনুযায়ী, এ বছর ব্যবহৃত বা হাতফেরতা মোবাইলের বাজার দাঁড়াবে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের মতো। প্রযুক্তিগত উদ্ভাবন খুব কম হওয়ায় ব্যবহৃত ফোনের বাজার আরও see more 





Info : Prothom-alo

Tuesday, August 23, 2016

ঈর্ষার লাগাম টানবেন যেভাবে

পরশ্রীকাতরতা ও ঈর্ষার কাঁটা মানুষকে সুখী হতে দেয় না। গবেষকেরা বলছেন, ঈর্ষা হওয়ার মতো ঘটনা এখন বেড়ে গেছে। এতে মানুষের বিষণ্নতাও বেড়েছে। এখন কর্মক্ষেত্র, পরিবার, বন্ধুত্ব, এমনকি অন্যান্য সম্পর্কের ওপর গিয়েও পড়ছে ঈর্ষার প্রভাব।
যুক্তরাষ্ট্রের ইয়েলস সেন্টার ফর ইমোশনাল ইনটেলিজেন্সের করা ‘কোপিং উইথ এনভি অ্যান্ড জেলাসি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়, জীবনে ঈর্ষাকাতর হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলে স্বনির্ভরতা ও আত্মোপলব্ধির মাধ্যমে তা দূর করা যেতে পারে।
গবেষকদের মতে, ঈর্ষার মাত্রা একেক মানুষের ক্ষেত্রে একেকভাবে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। ঈর্ষার ভাব বাড়তে থাকলে প্রত্যকের তা সামলানোর পদ্ধতি জানা উচিত। তা না হলে মানসিক শান্তির বারোটা বাজবে।
আমরা অত্যন্ত প্রদর্শনীমূলক একটি সমাজে বাস করছি। সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমাদের জীবনে কী ঘটছে, পুরো বিশ্বকে তা জানিয়ে দিচ্ছি। যখন আমরা দেখি, কাছের কোনো বন্ধু রোমাঞ্চকর কোথাও ভ্রমণ করছে বা পরিবারের সঙ্গে অনুষ্ঠান করছে, তখনই ঈর্ষা মাথাচাড়া দিয়ে ওঠে। কোনো কিছুর সঙ্গে তুলনা করা বাদ দিতে হবে। ‘ইমোশনাল ফ্রিডম’ নামের একটি বইয়ের লেখক জুডিথ ওরলফ মনে করেন, অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক হবে না। অন্যের চেয়ে নিজেকে কম ভাব ঠিক নয়। লেখক ইয়োকো অনো বলেন, ঈর্ষাকে প্রশংসায় রূপান্তর করুন। প্রশংসা করতে পারলে তা জীবনের অংশ হয়ে থাকবে।
যাঁরা আত্মনির্ভরশীল মানুষ, জীবনে তাঁরা হিংসা বা ঈর্ষাকে প্রশ্রয় দেন না। সাহিত্য সমালোচক পারুল সেহগালের মতে, হিংসা ক্লান্তিকর। এটা ক্ষুধার্ত আবেগ। হিংসা থেকে মুক্তি চান? সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার থেকে কিছুটা বিরত থাকুন। ফেসবুক হালনাগাদ, টুইট, ইনস্টাগ্রামে ছবি পোস্ট থেকেও হিংসা তৈরি হতে পারে। তথ্যসূত্র: হাফিংটন পোস্ট, টিএনএন see more




Info : Prothom-alo

ভারতে গ্যালাক্সি এস ৭-এর দাম কমছে

ভারতে গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম কমেছে। মুম্বাইভিত্তিক রিটেইলার মহেশ টেলিকম বলেছে, দুটি ডিভাইসে পাঁচ হাজার রুপি করে ছাড় দিচ্ছে স্যামসাং।
ভারতে এস ৭ স্মার্টফোনটি ৪৮ হাজার ৯০০ রুপিতে বিক্রি হলেও ছাড়ের পর তা এখন ৪৩ হাজার ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। গ্যালাক্সি এস ৭ এজ এখন বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯০০ রুপিতে, যার দাম ছিল ৫৬ হাজার ৯০০ রুপি।
এস ৭ ও এস ৭ এজ দুটির হার্ডওয়্যার একই রকম। এস ৭-এ আছে ৫ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। ১৫২ গ্রাম ওজনের ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। এস ৭ এজ সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এর ব্যাটারি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ারের। এর ওজন ১৫৭ গ্রাম। স্মার্টফোন দুটিতে কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড মার্শমেলোতে চলে। দুটি ফোনেই রয়েছে অক্টা কোর প্রসেসর, ৪ জিবি র‍্যাম।
গত সপ্তাহে ভারতের বাজারে গ্যালাক্সি নোট ৭ ফোনটি ছেড়েছে স্যামসাং। এর দাম ৫৯ হাজার ৯০০ রুপি।
এদিকে বাংলাদেশের বাজারে গত ফেব্রুয়ারি মাসে শুধু গ্যালাক্সি এস ৭ এজ ফোনটি ছাড়ে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজের দাম ৭৯ হাজার ৯০০ টাকা। গত ঈদে বিশেষ অফারে গ্যালাক্সি এস ৭ এজে ১০ হাজার টাকা থেকে ছাড় দেয় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া স্যামসাংয়ের একটি সূত্র জানায়, শিগগিরই বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট ৭ ফোনটি ছাড়বে স্যামসাং। বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই দাম হবে গ্যালাক্সি নোট ৭-এর। দামটি ৮০ হাজার টাকার কিছুটা কমবেশি হতে পারে। বাংলাদেশে গোল্ড-প্লাটিনাম ও ব্ল্যাক অনিক্স রঙে এটি পাওয়া যাবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া see more 



Info : Prothom-alo

মুস্তাফিজের অন্য রকম ফেরা

তাঁর দুই ফেরার মধ্যে কত পার্থক্য! গত মে মাসে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান ফিরেছিলেন রাজার মতো। আর কাল ইংল্যান্ড থেকে ফিরলেন একরাশ হতাশা বুকে নিয়ে। তবে তাঁর চোখে-মুখে হতাশার ছাপ খুঁজে পাওয়া কঠিন। দুপুরে ঢাকায় নামার পর সারল্যমাখা হাসি নিয়ে এলেন সংবাদমাধ্যমের সামনে।
লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার হয়েছে ১১ আগস্ট। শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের ছাড়পত্র পেয়ে কাল দুপুরে ফিরেছেন দেশে। ২০ বয়সী এই পেসার বিমানবন্দরে শোনালেন তাঁর অস্ত্রোপচারের অভিজ্ঞতা, ‘আমার সুই নেওয়ার অভ্যাস নেই। এ কারণে সুই দেখলে ভয় লাগে। সুই ফোটালে ব্যথা লাগবে, অপারেশন করলে লাগবে না, এমনটা মনে হচ্ছিল।’
মুস্তাফিজ জানালেন, অস্ত্রোপচারের পর তাঁকে কিছু কাজ দেখিয়ে দিয়েছেন চিকিৎসক ওয়ালেস। সেগুলো কীভাবে করতে হবে, ডাক্তার তা বুঝিয়ে দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীকে। শুরুতে খুব বেশি চাপ দেওয়া হবে না মুস্তাফিজের ওপর। তবে চার-পাঁচ সপ্তাহ পর থেকে বাড়তে থাকবে মাত্রা। মুস্তাফিজের পুনর্বাসনপ্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা দিলেন দেবাশিস, ‘ওকে কিছু সহজ ব্যায়াম দেওয়া হয়েছে। আপাতত এগুলোই করবে। পাঁচ সপ্তাহ বা এক মাস পর শুরু হবে পরের ধাপ।’
আপাতত দু-তিন দিন মিরপুর একাডেমি ভবনে থাকবেন মুস্তাফিজ। পুনর্বাসনপ্রক্রিয়া সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিয়ে যাবেন সাতক্ষীরায়। সপ্তাহ খানেক থেকে চলে আসবেন ঢাকায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে মাস পাঁচেক লাগবে। মুস্তাফিজ তাই থাকছেন না অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। আর সেই যন্ত্রণায় পুড়তে শুরু করেছেন এখনই, ‘খেলতে না পারলে খারাপ তো লাগারই কথা see more 



Info : Prothom-alo

মিসবাহর পাকিস্তানই গড়ল ‘এক’-এর ইতিহাস

পাকিস্তানের ক্রিকেটে এখন চলছে মিসবাহ–যুগ। বয়সের সঙ্গে সঙ্গে খেলার ধারও যেন বাড়ছে মিসবাহর। ‘বুড়ো’ মিসবাহর হাত ধরেই পাকিস্তান দল গড়ল ইতিহাস। প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে এসেছে তারা। এর আগে আর কখনোই ধ্রুপদি ক্রিকেটের ‘নাম্বার ওয়ান’ হওয়ার কীর্তি গড়েনি পাকিস্তান। দেশটি এমন একটা সময় টেস্টের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল, যখন আট বছর ধরে তারা দেশের মাটিতে টেস্ট খেলা থেকে বঞ্চিত। অথচ ‘হোম অ্যাডভান্টেজ’ ব্যাপারটি টেস্ট ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্টটি বৃষ্টিতে ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় পাকিস্তানই উঠে আসছে ১ নম্বরে। তবে বৃষ্টির বদান্যতা কিংবা শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ নয়; মিসবাহ-উল-হক মনে করেন, পাকিস্তান ১ নম্বরে উঠে এসেছে নিজেদের যোগ্যতা দিয়েই। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘এটা আকস্মিক কিছুও নয়। টেস্ট নিয়ে পাকিস্তানের পরিকল্পনার ফসল এই সাফল্য।’

পাকিস্তানের ইতিহাসে বিখ্যাত অধিনায়ক খুব কম আসেননি। তবে তাঁর নেতৃত্বেই দল প্রথম এই কীর্তি গড়ায় মিসবাহ স্বাভাবিকভাবেই খুশি। পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘দল হিসেবে কয়েক বছর আগেই আমরা যে পরিকল্পনা করেছিলাম, আর সেই পরিকল্পনা সফল করতে যে কঠোর পরিশ্রম করেছি, ১ নম্বর হওয়াটা তারই পুরস্কার। বিশ্বের সেরা কিছু খেলোয়াড়কে নিয়ে গড়া সেরা কয়েকটি দলকে পেছনে ফেলে টেস্টের ১ নম্বর হওয়াটা অবশ্যই অনেক গর্বের।’

মিসবাহ এই অর্জনে বিশেষ কৃতিত্ব দিলেন সমর্থকদের, পাকিস্তান নিজেদের মাটিতে টেস্ট খেলতে না পারার পরও যারা দলকে অব্যাহতভাবে সমর্থন জুগিয়ে গেছে। বিশেষ করে দলের দুঃসময়েও যারা ছিল পাশে। প্রত্যয়ী মিসবাহ বলেছেন, ‘আমাদের জন্য ১ নম্বর হওয়াটা ভাগ্যের ঠিক করে দেওয়া হয়, এটা আমাদের দীর্ঘ যাত্রার ফসল।’

আইসিসি নিশ্চিত করেছে, মাত্রই মাস খানেক আগে ‘১ নম্বর’–এর পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়াকে যে গদাটা দেওয়া হয়েছিল, সেটা এবার তুলে দেওয়া হবে পাকিস্তানের হাতে see more




Info : Prothom-alo

পথের নিরাপত্তা নিয়ে শঙ্কা ইংলিশ বিশেষজ্ঞদের

গত সপ্তাহেই বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে গেলেন তিন ইংলিশ বিশেষজ্ঞ। ঢাকা ও চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি তাঁরা। এই তিন নিরাপত্তা বিশেষজ্ঞ পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে প্রতিবেদন জমা দেবেন, তার ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের বাংলাদেশ সফর। ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বাংলাদেশ সফরে খেলোয়াড়দের আসা-যাওয়ার পথের নিরাপত্তা নিয়ে নাকি শঙ্কা প্রকাশ করেছেন ওই তিন নিরাপত্তা বিশ্লেষক।
টেলিগ্রাফ জানিয়েছে, ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকসন, ক্রিকেট অপারেশনস প্রধান জন কার ও পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল বাংলাদেশ সফরে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন। এতে ছিল ঢাকা ও চট্টগ্রামে খেলোয়াড় ও কর্মকর্তাদের আবাসন-হোটেল, খেলার ভেন্যু ও হোটেল থেকে ভেন্যুতে যাওয়া-আসার পথ। এই তিনটি বিষয়ের মধ্যে হোটেল ও ভেন্যুর নিরাপত্তা নিয়ে তাঁরা খুব একটা শঙ্কিত নন। তবে শঙ্কা প্রকাশ করেছেন হোটেল থেকে খেলোয়াড়দের টিম বাসের ভেন্যুতে যাওয়া-আসার পথ নিয়ে। শঙ্কার মূল কারণ ঢাকা ও চট্টগ্রামের রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা ভবনগুলো। তাঁরা মনে করেন, দক্ষিণ এশিয়ার শহরগুলোর মূল রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভবনকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়।
ইংলিশ বিশেষজ্ঞদের ওই শঙ্কার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ইংল্যান্ডের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।’
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হওয়ার পর থেকেই ইংল্যান্ডের সফর নিয়ে নানা কথা হচ্ছে see more 




Info : Prothom-alo