জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭
শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির প্রাথমিক আবেদন
শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম চলবে। জাতীয়
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো.
ফয়জুল করিম আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। চলতি বছরের ১৫ নভেম্বর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ওয়েবসাইটে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি (পাস) বিএ/বিএসএস/বিবিএস প্রাইভেট/সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট প্রার্থী হিসেবে অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন আগামী ২০ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
http://www.prothom-alo.com

No comments:
Post a Comment