Thursday, July 21, 2016

সাসেক্সের ৯০ নম্বর ‘হাঙর’ মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের চেহারায় ‘হাঙরসুলভ’ কিছুই নেই। বরং তাঁকে দেখলে নিরীহ ডলফিনের কথাই সবচেয়ে বেশি মনে হয়। তবে বোলিং যখন করেন, কামড়টা কিন্তু হাঙরের মতোই হয়। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান এখন ভালো করেই সেটা বুঝছেন।
 ইংল্যান্ডে তাঁকে হাঙরের পরিচয়েই খেলতে হবে। কারণ, সেখানকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তাঁর দল সাসেক্সের নামের সঙ্গে আছে হাঙর—সাসেক্স শার্কস। আর এই সাসেক্স শার্কসের ৯০ নম্বর হচ্ছেন মুস্তাফিজ। দলটির হয়ে তিনি খেলবেন ৯০ নম্বর জার্সি পরে। বাংলাদেশ জাতীয় দলেও তাঁর জার্সি নম্বর ৯০। গত আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের হয়েও মাঠ মাতিয়েছেন ৯০ নম্বর জার্সি পরেই।

জেনে নিন সাসেক্সে কবে কবে খেলা মুস্তাফিজের

আইপিএল জয় করে এবার কাউন্টি জয় করার পালা। কাউন্টি ক্রিকেট খেলতে যুক্তরাজ্যে উড়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তাঁকে দলে নিয়েছে সাসেক্স। কাউন্টিতে সমান তালে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ চললেও মুস্তাফিজ কেবল রঙিন পোশাকেই খেলবেন দলটির হয়ে। ১৫ জুলাই তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা করছিল সাসেক্স। কিন্তু প্রত্যাশিত সময়ে মুস্তাফিজ যেতে পারছেন না, এ জন্য আগামীকাল তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই।
আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচে তাঁর দুর্দান্ত বোলিংয়ের পর মুস্তাফিজের একেকটি ডেলিভারি দেখার জন্য যেন উন্মুখ হয়ে আছে সবাই। এ কারণে কাউন্টিতে তাঁর কবে কখন খেলা, এ নিয়েও অনেকের কৌতূহল। আপাতত আগামী ২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে। কারণ, এরপরই শুরু যাবে নকআউট পর্ব। টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্টের সেই নকআউট পর্বে জায়গা করে নিতে দুই টুর্নামেন্টেই নিজেদের পয়েন্ট টেবিলে কমপক্ষে ৪ নম্বরে থাকতে হবে সাসেক্সকে। ১৮টি দলকে উত্তর ও দক্ষিণ এই দুটি গ্রুপে ভাগ করে ​রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট টুর্নামেন্ট দুটি হয়। চার ম্যাচের তিনটিতেই হার ও মাত্র একটি জয় নিয়ে সাসেক্স নিজেদের গ্রুপে পড়ে আছে সবার শেষে। টি-টোয়েন্টিতে অবশ্য অবস্থা মোটামুটি ভালো। ১০ ম্যাচের চারটি জয়, চারটি পরাজয়, দুটি পরিত্যক্ত। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ নম্বরে। ভালো সম্ভাবনা আছে চারে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।
মুস্তাফিজের অবশ্য এখনো ভিসা–জটিলতা কাটেনি। ফলে আগামী রোববারের আগে তাঁর যাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তবু আগামীকাল থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিগুলোতে চোখ রাখতে পারেন। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হয় খেলাগুলো।
সাসেক্সের পরবর্তী সূচি:
কী খেলা  প্রতিপক্ষ  কবে  কখন
টি-টোয়েন্টি  হ্যাম্পশায়ার  ১৫ জুলাই  রাত ১২.০০
টি-টোয়েন্টি  এসেক্স  ২১ জুলাই  রাত ১২.০০
টি-টোয়েন্টি  সারে  ২২ জুলাই  রাত ১১.৩০
ওয়ানডে  গ্লস্টারশায়ার ২৪ জুলাই   বিকেল ৪.০০
ওয়ানডে  হ্যাম্পশায়ার  ২৭ জুলাই  সন্ধ্যা ৭.০০ 
টি-টোয়েন্টি  গ্ল্যামরগান  ২৮ জুলাই 
রাত ১১.৩০
ওয়ানডে  সমারসেট  ৩০ জুলাই  বিকেল ৪.০০
ওয়ানডে  কেন্ট  ২ আগস্ট  সন্ধ্যা ৬.৩০
 http://www.prothom-alo.com

 

No comments:

Post a Comment