স্যামসাংয়ের পানিরোধী স্মার্টফোন পানিতে নিমজ্জন পরীক্ষায় ব্যর্থ
হয়েছে। পরীক্ষাটি পরিচালনা করেছিল নেতৃস্থানীয় পণ্য পর্যালোচনা ওয়েবসাইট
কনজ্যুমার রিপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এস-৭ অ্যাকটিভ ফোনটিকে একটি
পানিভর্তি ট্যাংকে রাখার পর তা অকার্যকর হয়ে যায়। ট্যাংকটিতে কৃত্রিমভাবে
পাঁচ ফুট পানি রাখার মতো পরিবেশ তৈরি করা হয়। পণ্য পর্যালোচনার ওয়েবসাইট
কনজ্যুমার রিপোর্টস একইভাবে এর আরও একটি ফোনে পরীক্ষা চালায় এবং সেটিও
ব্যর্থ হয়।
তবে স্যামসাং বলেছে, এটা সম্ভবত ত্রুটিপূর্ণ ফোনসেট ছিল। তাই এটা শতভাগ জলরোধী হতে পারেনি।
আধা ঘণ্টা পানিতে রাখার পর প্রথম ফোনসেটের পর্দা কাজ করছিল
না, সবুজ রেখা দেখা যাচ্ছিল। ক্যামেরা লেন্স থেকে বুদ্বুদ বের হচ্ছিল।
দ্বিতীয় সেটটিতেও একই সমস্যা ছিল।
এস-৭ অ্যাকটিভের বিজ্ঞাপনে বলা হয়েছে, এটি পানিরোধক।
স্যামসাংয়ের ওয়েবসাইটেও লেখা রয়েছে গ্যালাক্সি এস সেভেন ‘অ্যাকটিভ আইপি ৬৮’
সত্যায়িত। এটি যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে, কিন্তু যুক্তরাজ্যে পাওয়া
যাচ্ছে না।
ছয় বছর আগে আইফোন ফোর এসের অ্যান্টেনায় যে সমস্যা ছিল,
সেটা অ্যাপল স্বীকার করার আগেই কনজ্যুমার রিপোর্ট শিরোনাম করে ফেলেছিল।
ফোনসেট নির্মাতারা যখন তাদের পণ্যকে পানি প্রতিরোধী বলে প্রচার করে, তখন
কনজ্যুমার রিপোর্ট সাধারণত সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
স্যামসাং বলেছে, তারা কিছু সেট নিয়ে এ রকম অভিযোগ পেয়েছে
এবং সেটগুলোতে যেহেতু ওয়ারেন্টি দেওয়া, তাই তারা এ সমস্যার সমাধানও করে
দিচ্ছে। অ্যাকটিভ মডেলের সেটটি জুন মাসে দ্রুত বিক্রীত পণ্যের কাতারে ছিল।
সূত্র: বিবিসি
http://www.prothom-alo.com

No comments:
Post a Comment