Saturday, July 23, 2016

ফেসবুক লাইভের নতুন দুই সুবিধা

লাইভ ভিডিও সম্প্রচারসেবা আরও ব্যবহারবান্ধব করতে দুটি নতুন ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এসব সুবিধার মধ্যে আছে টানা চার ঘণ্টা পর্যন্ত লাইভ ভিডিও সম্প্রচার ও ফুল স্ক্রিন মোড।
এর আগে ফেসবুক লাইভে সর্বোচ্চ দুই ঘণ্টা ভিডিও স্ট্রিমিং করা যেত। এ ছাড়া ফুল স্ক্রিন বা ভিডিও অনলি মোডে মন্তব্য ও অন্যান্য প্রতিক্রিয়া সাময়িক ‘হাইড’ রেখে ফুল স্ক্রিন লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
আইওএস সংস্করণে পোর্টেট ও ল্যান্ডস্কেপ উভয় মোডেই ভিডিও দেখা যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন শুধু পোর্টেট মোড থাকলেই এ বছরের শেষ দিকে ল্যান্ডস্কেপ মোড চলে আসবে। ফেসবুক লাইভ ব্যবহার করে রিয়েল টাইমে ভিডিও স্ট্রিমিং করা যায়। গত বছরের শেষ দিকে এ ফিচার চালু করে ফেসবুক। তথ্যসূত্র: আইএএনএস।
http://www.prothom-alo.com

No comments:

Post a Comment