Monday, July 18, 2016

ক্ষুদ্র যন্ত্রের শক্তি জোগাতে পারে ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়ার প্রাকৃতিক নড়াচড়া কাজে লাগিয়ে মাইক্রোস্কোপিক বা ক্ষুদ্র যন্ত্র চালানোর প্রক্রিয়া দেখিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁরা বলছেন, প্রাকৃতিক উপায়ে ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে যে শক্তি আহরণ করা যায়, এতে স্মার্টফোনের যন্ত্রাংশের মতো ক্ষুদ্র যন্ত্রাংশ চালানো যায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কম্পিউটার মডেল ব্যবহার করে দেখিয়েছেন, ব্যাকটেরিয়াকে অবিচলিত ক্ষমতার উৎস হিসেবে ব্যবহার করা যায়।
‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।
গবেষণা নিবন্ধের সহযোগী লেখক টেলর সেনড্রাক বলেন, সমাজের অধিকাংশ শক্তির চ্যালেঞ্জ গিগাওয়াট স্কেলের হলেও কিছু মাইক্রোস্কোপিক স্তরেও প্রয়োজন হয়। ক্ষুদ্র যন্ত্রাংশ চালাতে এই সম্ভাব্য শক্তির উৎস হতে পারে ব্যাকটেরিয়ার মতো জৈবিক ব্যবস্থা। তথ্যসূত্র: আইএএনএস।
http://www.prothom-alo.com

No comments:

Post a Comment