এবারের মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ঠিক আগের
পর্বে বাদ পড়েছিলেন চট্টগ্রামের মেয়ে তানজিলা কলি। তার চাপা কান্না সেদিন
ছুঁয়ে গিয়েছিল অনেককে। চূড়ান্ত পর্ব পর্যন্ত যেতে না পারলে কী হবে!
পরিবেশনা দিয়ে বেশ মুগ্ধ করেছিলেন তিন বিচারক পরান বন্দ্যোপাধ্যায়,
শ্রীলেখা ও রজতাভ দত্তকে।
ওই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তানজিলা প্রায় সাত মাস দূরে ছিলেন পড়াশোনা থেকে। তাই ফিরে এসে মন দিয়েছেন পড়াশোনায়। বললেন, ‘আমি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসীন কলেজে অনার্স পড়ছি। কিছুদিন পরেই প্রথম বর্ষের পরীক্ষা। তারই প্রস্তুতি নিচ্ছি।’
পড়াশোনার কারণে কমেডি থেকে দূরে সরে যাচ্ছেন কি না জানতে চাইলে তানজিলা বলেন, ‘কখনই না। ঢাকায় থাকলে হয়তো অনেক শো করা হতো। কিন্তু চট্টগ্রামে থাকায় সে সুযোগ হচ্ছে না। খুব তাড়াতাড়ি ঢাকায় আসছি। আর যত দিন চট্টগ্রামে আছি, তত দিন চট্টগ্রাম কমেডি ক্লাবের হয়ে কাজ করব। এখানে মীরাক্কেলের দ্বিতীয় রানার আপ আরমান ভাই ও আরেক প্রতিযোগী রাসেল ভাই আছেন। সবাই মিলেই চেষ্টা করছি ক্লাবটা এগিয়ে নিয়ে যাওয়ার।’
তানজিলা জানালেন, ২৯ জুলাই চট্টগ্রাম কমেডি ক্লাব আয়োজন করেছে কমেডি ফেস্ট-এর। সেখানে চট্টগ্রামের অন্য সব পারফরমানের সঙ্গে কমেডি পরিবেশন করবেন।
www.prothom-alo.com

No comments:
Post a Comment