‘টেলিছবির গল্পটা দারুণ। আর চরিত্রটাও অনেক সুন্দর।’ কক্সবাজার থেকে
মুঠোফোনে এভাবেই কথা শুরু করলেন অভিনয়শিল্পী নীলাঞ্জনা নীলা। টেলিছবির নাম
‘জলবউ’। রচনা ও পরিচালনা মাহমুদ দিদারের। এই জলবউ চরিত্রেই দেখা যাবে লাক্স
চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলাকে।
বললেন, ‘পানির ওপরে শুটিং করছি। বৃষ্টি তো আছেই। সঙ্গে নানা ধরনের
ঝক্কি–ঝামেলাও আছে। তারপরও কাজটা করতে ভালো লাগছে। আর আমার জন্য আরও একটা
মজার ব্যাপার হলো, দেশের অনেক জায়গায় শুটিং করেছি, কিন্তু কক্সবাজারে শুটিং
করার অভিজ্ঞতা আমার এটাই প্রথম। তাই একটা অন্য রকম অনুভূতি কাজ করছে।’
নীলা ছাড়াও টেলিছবিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কুমকুম হাসান, এ কে আজাদ, সানজিদ খান প্রমুখ। টেলিছবির গল্প প্রসঙ্গে দিদার বললেন, জল ও জঙ্গলের গল্প। যেখানে জলদস্যুতা, মানবিকতা, প্রেম সবই দেখানো হবে।
পরিচালক জানালেন, খুব তাড়াতাড়ি টেলিছবিটি প্রচার করা হবে চ্যানেল আইয়ে।
http://www.prothom-alo.com

No comments:
Post a Comment