তামিম ইকবাল দুই রানের জন্যই দৌড়েছিলেন। নন-স্ট্রাইক প্রান্তে পৌঁছেও
গিয়েছিলেন। কিন্তু সঙ্গী এনামুল হক প্রান্ত বদলের ঝুঁকি নিতে চাইলেন না।
এমন রান আউটে রাগ হওয়াই স্বাভাবিক। গজরাতে গজরাতে ড্রেসিং রুমে ফিরলেন
তামিম। অবশ্য তার আগে পেয়ে গেছেন এবারের বিপিএলে প্রথম হাফ সেঞ্চুরি। বেশ
কদিন ধরেই তামিম মানে যে ধারাবাহিকতার প্রতিমূর্তি। দুর্দান্ত ফর্মটা
বিপিএলেও টেনে আনলেন এই ওপেনার।
তামিমের ফিফটিতে ৩ উইকেটে ১৬১ রান তুলেছে চিটাগং ভাইকিংস। ব্যাটে বল আসছে কিছুটা ধীরে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে তাই ১৬২ রানের লক্ষ্যটা সহজ হওয়ার কথা নয়।
তামিমের পর এনামুলও ফিরেছেন রান আউটে (১৮ বলে ২২)। সে সময় বেশ চাপে পড়ে যায় চিটাগং। পরে শোয়েব মালিক (২৮ বলে ৪২) ও জহুরুল ইসলামের (২১ বলে ২৯) অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি ভালো সংগ্রহ এনে দেয়। তবে মূল ভূমিকা তাতে তামিমেরই।
গত বছর এপ্রিলে পাকিস্তান সিরিজ থেকে এই বিপিএল-সংস্করণ-প্রতিপক্ষ বদলেছে, সিরিজ বা টুর্নামেন্টেও বদলেছে। কিন্তু ফর্মে এতটুকু মরচে পড়েনি তামিমের। কদিন আগে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। আজও তামিমের ব্যাট হেসেছে। ৩৮ বলে করেছেন ৫৪ রান। এর মধ্যে ৩৬ এসেছে বাউন্ডারি থেকে। অবশ্য রান আউটে দৃষ্টিগ্রাহী ইনিংসটির অপমৃত্যু না হলে তামিম-সুবাস পাওয়া যেত আরও see more
Info : Prothom-alo.

No comments:
Post a Comment