Thursday, November 3, 2016

পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন হৃতিক

অভিনেতা হৃতিক রোশন কি শিগগিরই পরিচালক হতে যাচ্ছেন? সর্বশেষ ছবি ‘কাবিল’ শুটিংয়ের সময় ক্যামেরার পেছনে যে আগ্রহ তিনি দেখিয়েছেন, তাতে করেই বলিউডে অনেকে এ ধারণা করছেন।
শেষমেশ বাবা রাকেশ রোশনের কাছেই সাংবাদিকেরা ধরনা দিলেন। রাকেশ জানালেন, সত্যিই হৃতিক পরিচালক হতে প্রস্তুতি নিচ্ছেন। তবে কবে নাগাদ হৃতিককে ‘অ্যাকশন’, ‘কাট’, ‘প্যাক আপ’ বলতে শোনা যাবে, তা এখনো জানেন না রাকেশ। তিনি বলেন, ‘হৃতিক অবশ্যই সিনেমা বানাবে, যদিও আমি জানি না কখন। “কহো না পেয়ার হ্যায়...” ছবিতে নায়ক হওয়ার আগেও আমাকে কয়েকটি ছবিতে ও সাহায্য করেছিল। সুতরাং বলতে পারেন, অনেক লম্বা সময় ধরেই সে পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।’
রাকেশ আরও বলেন, ‘কাবিল’ ছবির পরিচালনায় তাঁর ও হৃতিকের পাশাপাশি সঞ্জয় গুপ্তেরও একটি বড় অবদান ছিল। এই ছবিতে হৃতিকের অভিনয় নিয়েও দারুণ খুশি রাকেশ। তিনি বলেন, ‘এই ছবিতে প্রমাণিত হবে হৃতিক কত ভালো অভিনয়শিল্পী। কেবল খেয়াল করুন, কত অল্প সময়ে সে কতগুলো ভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছে!’ বলিউড হাঙ্গামা
see more 

Info : Prothom-alo

No comments:

Post a Comment