বাংলাদেশে দারুণ সফল একটি সফর শেষ করল ইংল্যান্ড দল। গত জুলাইয়ে ঢাকার
গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর এই সফর নিয়ে দেখা
দিয়েছিল ঘোরতর অনিশ্চয়তা। পরে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে বাংলাদেশ সফরে
আসতে রাজি হয় ইংল্যান্ড। কিন্তু সফরের সময় যে নিরাপত্তা ব্যবস্থাপনার
সঙ্গে পরিচয় ঘটে তাদের, সেটার প্রশংসাই করেছে ইসিবি।
তবে ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই পাকিস্তান সফর করার সম্ভাবনা নেই ইংল্যান্ড দলের। ডিকাসনের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতি এক রকম নয়। ডিকাসন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির তুলনা করাটা ঠিক নয়। আমার মতে, বাংলাদেশের পরিস্থিতি যে ভিন্ন, এটি পরিষ্কারভাবেই বোঝা যায়। কোনো সন্দেহ নেই, আমরা পাকিস্তানে ভবিষ্যতে সফর করা যায় কি না, এটি ভেবে দেখব। আমরা খোলামনেই এটি ভাবব। কিন্তু সেখানকার কিছু ব্যাপারের মৌলিক পরিবর্তন প্রয়োজন।’
বাংলাদেশ সফর নিয়ে দারুণ খুশি ডিকাসন। তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, ক্রিকেট প্রশাসক ও বাংলাদেশ সরকারকে, ‘সফরে কোনো সমস্যা হয়নি। সবকিছু সুন্দরমতো শেষ হয়েছে। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাহায্য-সহায়তায় দারুণ খুশি।’
গতকালই ঢাকা থেকে মুম্বাই চলে গেছে ইংলিশ দল। ভারতেও কী একই ধরনের নিরাপত্তা পাচ্ছে ইংল্যান্ড? ডিকাসন জানিয়েছেন, ভারতও যথেষ্ট নিরাপত্তার আয়োজন করেছে। তবে বাংলাদেশের সঙ্গে মেলালে চলবে না। বিশেষ করে পুরো পথ আটকে খেলোয়াড়দের আনা-নেওয়া ভারতে করা সম্ভব হবে না। বাংলাদেশে এই সুবিধা ইংল্যান্ড দল পেয়েছে। যে সুবিধা সাধারণত সফরকারী রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশে পেয়ে থাকেন। তবে খেলোয়াড়দের আনা-নেওয়া ভালোভাবেই করা হবে বলে জানিয়েছেন তিনি। see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment