Saturday, November 12, 2016

আবারও মাহমুদউল্লাহর শেষ ওভারের জাদু

কী জাদুই না জানেন মাহমুদউল্লাহ! রাজশাহী কিংস-খুলনা টাইটানসের ম্যাচের পুনরাবৃত্তি আজ খুলনা-চিটাগংস ভাইকিংস ম্যাচেও। সেদিন রাজশাহীর দরকার ছিল শেষ ওভারে ৭ রান। মাহমুদউল্লাহ তুলে নেন ৩ উইকেট। রাজশাহী হারে ৩ রানে। আজ চিটাগংয়ের দরকার ছিল শেষ ওভারে ৬ রান। এবারও মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ৩ উইকেট। চিটাগং হেরেছে ৪ রানে।
আজ আরেকটি লো-স্কোরিং ম্যাচ দেখল বিপিএল। তবে এই ম্যাচের সব উত্তেজনা যেন জমা ছিল একেবারে শেষ ওভারটির জন্য। ম্যাচটা প্রায় জিতিয়েই ফেলেছিলেন চিটাগংয়ের মোহাম্মদ নবী আর চতুরাঙ্গা ডি সিলভা। শেষ ৩০ বলে তাদের দরকার ছিল ৫০ রান। সপ্তম উইকেটে ২৫ বলে ৪৫ রান যোগ করে খুলনার নিয়ন্ত্রণে থাকা ম্যাচটা হাতের মুঠোয় এনে ফেলেছিলেন চিটাগংয়ের দুই বিদেশি খেলোয়াড়। কিন্তু শেষ ওভারে মাহমুদউল্লাহর ভেলকিতে আরেকটি পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চিটাগংকে।
যদিও এই হারে চিটাগংয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরাও কম দায়ী নয়। প্রথম ১০ ওভারে তাদের বাউন্ডারি মাত্র দুটি। ছক্কা নেই একটিও। কেভিন কুপারের বলে আউট হওয়ার আগে তামিম ইকবাল ১২ বলে করেছেন ৩ রান আর ডোয়াইন স্মিথ ১০ বলে ৩। তামিমের স্ট্রাইকরেট ২৫ আর স্মিথের ৩০! উদ্বোধনী জুটির এই ভগ্নদশার প্রভাব পড়েছে পরের ব্যাটসম্যানদের ওপরও।
তবে খুলনা যেভাবে ব্যাটিং শুরু করেছিল, সেভাবে শেষ করতে পারেনি। দুই ওপেনার ১৮ বলে তুলে ফেলেন ৩৪ রান। এর পর ৩৪ বলে খুলনা তুলেছে ১৮ রান, হারিয়েছে ৪ উইকেট। যার মধ্যে আছে মাহমুদউল্লাহর উইকেটটি। তাসকিন আহমেদের শর্ট বল পুল করতে চেয়েছিলেন খুলনা অধিনায়ক। মিড উইকেট থেকে উল্টো দৌড়ে চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। ষষ্ঠ উইকেটে নিকোলাস পুরান-আরিফুল হকের ৪৮ রানের জুটি খুলনাকে দেয় লড়াইয়ের পুঁজি। বিপিএলে এখন ১২৭ রানও চ্যালেঞ্জিং স্কোর। এবং সেটি শেষ পর্যন্ত পেরোতে পারেনি চিটাগং see more 

Info : Prothom-alo.

No comments:

Post a Comment