পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এর
আগেও। এ বছরেরই মার্চে বাংলাদেশে এশিয়া কাপ ও ভারতের টি-টোয়েন্টি
বিশ্বকাপে তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অস্থায়ীভাবে। আজহার মেহমুদকে
আবারও ডেকেছে পাকিস্তান। আসন্ন নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের বোলিং কোচ
হিসেবে কাজ করবেন সাবেক এই অলরাউন্ডার।
পাকিস্তানের হয়ে ২১ টেস্ট ও ১৪১টি ওয়ানডে খেলেছেন মেহমুদ। টেস্টে পেয়েছেন ৩৯ উইকেট ও ব্যাট হাতে করেছেন ৯০০ রান। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর ১২৩ উইকেট আর ১৫২১ রান। ৯০-এর দশকের শেষের দিকে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
এ মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। খেলবে দুটি টেস্ট। ১৭ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট ২৫ নভেম্বর।
পাকিস্তান টেস্ট দল
মিসবাহ-উল-হক, আজহার আলী, সামি আসলাম, শারজিল খান, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, সোহেল খান, ইমরান খান।sse more
Info : Prothom-alo.

No comments:
Post a Comment