প্রেমের প্রথম ইনিংস চলাকালে বিরাট কোহলির প্রায় প্রতি ম্যাচেই গ্যালারিতে
হাজির থাকতেন এই নায়িকা। এবার তাঁরা হাতে হাত ধরে গিয়েছিলেন ফুটবল খেলা
দেখতে। ভারতে এখন চলছে ইন্ডিয়ান সুপার লিগের খেলা। এ টুর্নামেন্টের একটি
ম্যাচ দেখতেই গোয়ায় গিয়েছিলেন দুজনে। আর এত দিন পর তাঁদের একসঙ্গে দেখতে
পেয়েই চারদিকে শুরু হয় আলোর ঝলকানি। কারণ, ক্যামেরা হাতে ভক্তরা তাঁদের ছবি
তোলায় ব্যস্ত হয়ে ওঠেন। বিরাট-আনুশকাকে একসঙ্গে ফ্রেমবন্দী করার এমন সুযোগ
কেউ কি আর হাতছাড়া করতে চায়? সামাজিক যোগাযোগের মাধ্যম এখন এই কপোত-কপোতীর
যুগল ছবিতে সয়লাব।
আনুশকা শর্মা আর বিরাট কোহলি যে আবারও এক হয়েছেন, সেটা আর কারোরই অজানা নেই। এরপরও এই তারকা জুটি ‘সম্পর্ক’ নিয়ে লুকোচুরি করেই যাচ্ছিল। তাঁদের প্রেম জোড়া লাগার পর এবারই প্রথম একসঙ্গে জনসমক্ষে হাজির হলেন তাঁরা। তাই ভক্তদের মধ্যে উৎসাহও একটু বেশি।
আনুশকার রাশিফলে এই সময়টা কেবল প্রেমের ক্ষেত্রেই শুভ নয়। সাফল্য বয়ে যাচ্ছে তাঁর ক্যারিয়ারেও। সুলতান ছবির পর এবার আনুশকার অ্যায় দিল হ্যায় মুশকিল-ও চার দিনেই পৌঁছেছে ১০০ কোটি রুপির ক্লাবে। শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি।
সব মিলিয়ে সময়টা এখন ভালোই যাচ্ছে আনুশকার। হিন্দুস্তান টাইমস। see more
Info : Prothom-alo.

No comments:
Post a Comment