একজনের নামের পাশে সাড়ে ১০ হাজার রান। আরেকজন বাংলাদেশে আসার আগের
সিরিজেই খেলেছেন আড়াই শ রানের ইনিংস। ইংল্যান্ড সিরিজে এই দুজনকে
ঠেকানোটাই মূল কাজ মনে করছেন তামিম ইকবাল। প্রথম জন ইংল্যান্ডের টেস্ট
অধিনায়ক অ্যালিস্টার কুক ও দ্বিতীয়জন ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা জো
রুট।
‘খুব ভালো ফর্মে আছে ইংল্যান্ড। দলের সবাই ভালো খেলছে। তবে সব দলেই এক-দুজন খেলোয়াড় থাকে, যাদের কথা আলাদা করে ভাবতে হয়। এই সিরিজে আমাদের ভাবতে হবে কুক আর রুটকে নিয়ে। টেস্ট সিরিজে কুক আর রুটই হবে আমাদের মূল টার্গেট’—কাল মুঠোফোনে বলেছেন টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম।
কাজটা যে বাংলাদেশি বোলারদের জন্য সহজ হবে না, তিনি মানেন সেটিও। কিন্তু টেস্টে ভালো কিছু পেতে হলে কুক-রুটকে থামানোর বিকল্পও দেখছেন না তামিম, ‘কুক টেস্টে সাড়ে ১০ হাজারের বেশি রান করেছে। রুটও রান করেই যাচ্ছে। অন্য ব্যাটসম্যানদের ওপর থেকে মনোযোগ সরানো যাবে না, কিন্তু এ দুজনকে যে করেই হোক ভালোভাবে সামলাতে হবে।’
বোলারদের চ্যালেঞ্জ কুক-রুট, আর ব্যাটসম্যানদের সামলাতে হবে আদিল রশিদকে। আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লেগ স্পিনের সামনে ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকট হয়ে ধরা পড়েছে। তিন ওয়ানডেতে ১০ উইকেট নেওয়া আদিল রশিদ তো আছেনই, ইংল্যান্ডের টেস্ট দলে যোগ হয়েছেন দুই মৌসুমি লেগিও। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স ও আরেকজন অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী হাসিব হামিদ।
লেগ স্পিনারদের প্রসঙ্গ উঠতেই তামিম সতর্কবার্তা জারি করলেন ব্যাটসম্যানদের জন্যও, ‘আমরা লেগ স্পিনারদের ভালোভাবে খেলতে পারছি না। আদিল রশিদের ১০ উইকেট পাওয়া সেটাই প্রমাণ করে। কিছু উইকেট হয়তো ও বাজে বলে পেয়েছে, তবে লেগ স্পিনারদের বলে আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’
ইংল্যান্ডের সঙ্গে শেষ ওয়ানডেতে তামিম নিজেও আউট হয়েছেন রশিদের বলে। লেগ স্পিন নিয়ে সতর্কবার্তাটা তাই তাঁর নিজের জন্যও প্রযোজ্য। অবশ্য টেস্টের প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তামিমের কাছে চাওয়াটা এমনিতেই একটু বেশি। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত খেলা চার টেস্টে ৬৩.১২ গড়ে রান করেছেন ৫০৫। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি। সেঞ্চুরি দুটিও এসেছে ২০১০ সালে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজে see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment