অভিষেক টেস্টে ইনিংসে ৬ উইকেট নিয়েও রেকর্ডটা শুধুই নিজের করে নিতে পারেননি
মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের আরও ৪ বোলার।
তবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার
মিরাজ।
অভিষেকে ৬ উইকেট পাওয়া নাঈমুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও মঞ্জুরুল ইসলাম কেউই পরের টেস্টে ৫ উইকেট পাননি। গাজী প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়ার পরেরটিতে নেন ৩ উইকেট। ইলিয়াসও তাই। নাঈমুর রহমান মাত্রই ১ উইকেট। আর মঞ্জুরুল তো উইকেটই পাননি।
অভিষেকেই ৫ উইকেট নেওয়া বাংলাদেশের বাকি দুই বোলারও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিতে পারেননি। মাহমুদউল্লাহ নিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে পেয়েছিলেন ৩ ও ১ উইকেট। তাইজুল ২ ও ১ উইকেট। এই তালিকায় তাই মিরাজের এখন একক রাজত্ব।
ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এমন বোলার আছেন ২৩ জন। তবে রেকর্ডের একটি অধ্যায়ে মিরাজ একাই জায়গা করে নিয়েছেন, টেস্টে ইতিহাসে তিনিই প্রথম অফ স্পিনার যিনি প্রথম দুই টেস্টেই পেলেন ৫ উইকেট। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অফ স্পিনার সনি রামাধিন প্রথম দুই টেস্টে ৫ উইকেট পেলেও সেটি আসে তাঁর দ্বিতীয় টেস্টে। অভিষেক টেস্টে তিনি একবারও ৫ উইকেট পাননি।
প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে মিরাজ গড়েছেন আরও একটি রেকর্ড। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বাংলাদেশি বোলার তিনি। ২০ বছর বয়সী অফ স্পিনার এখনো পর্যন্ত নিয়েছেন ১৩ উইকেট। চলমান মিরপুর টেস্টে ইংল্যান্ডের আরেকটি ইনিংস বাকি আছে, উইকেট সংখ্যা নিশ্চয়ই আরও বাড়বে মিরাজের see more
Info : Prothom-alo.

No comments:
Post a Comment