Saturday, October 22, 2016

‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা অন্য রকম কিছু একটা’

টানা চার ম্যাচে চার জয়। কোপা আমেরিকার গ্রুপ পর্বেই বিদায় নেওয়া লজ্জা, আর এর সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে খোঁড়াতে থাকা ব্রাজিলের চেহারাই বদলে দিয়েছেন তিতে। সামনের ম্যাচটি নিয়ে তাই প্রত্যাশা বাড়ছেই। এবার যে প্রতিপক্ষ আর্জেন্টিনা!

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই তো বাড়তি এক রোমাঞ্চ। তিতে নিজেও তা অস্বীকার করতে পারলেন না। বললেন, ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা অন্য রকম কিছু একটা ব্যাপার।’ তবে ব্রাজিল কোচ হয়তো চান না, এ নিয়ে বেশি বেশি ভেবে মনোযোগ সরে যাক। প্রতিপক্ষ আর্জেন্টিনা যেমন সত্যি, তার চেয়ের বড় সত্যি, এটি বাছাইপর্বের আরেকটি ম্যাচও।

তবে ব্রাজিল কোচ হিসেবে প্রথম আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নিজের রোমাঞ্চও লুকোতে পারছেন না তিতে, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপে যাওয়া, সেখানেই আমাদের পুরো মনোযোগ। এমন নয় তো এই ম্যাচের জন্য আপনি বেশি পয়েন্ট পাবেন। কিন্তু এই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যম, বাকি সবকিছু সব মিলিয়েই এটি অন্য রকম একটা ম্যাচ হয়ে ওঠে। এটা আমার জন্য সত্যি স্বপ্ন হওয়ার মতো। এই ম্যাচের দায়িত্ব পালন করতে পারাটাও তো সম্মানের।’

আগামী ১১ নভেম্বরের ম্যাচটির জন্য দলও ঘোষণা করেছেন তিতে। পুরো শক্তির ব্রাজিলকে নিয়েই আর্জেন্টিনার জন্য তৈরি হচ্ছেন কোচ see more 

Info : Prothom-alo

No comments:

Post a Comment