ক্যারিয়ারের শুরুতে লেগ ব্রেকটা নিয়মিতই করতেন। কিন্তু জাতীয় দলে নিয়মিত
হওয়ার পর সাব্বির রহমান পরিচিতি একজন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে। জাতীয়
দলের হয়ে দুই-একটি ম্যাচ বাদে সাব্বিরকে বল হাতে ওইভাবে দেখা যায়নি। সেই
সাব্বিরই আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিজের বোলিংটাকে ঝালিয়ে
নিলেন দারুণভাবে।
ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ ওভারের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সাব্বির তুলে নিয়েছেন ৩ উইকেট। যার একটি টেস্টে অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান জো রুটের। টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেটে করেছেন ১৩৭ রান। জো রুট ছাড়াও সাব্বিরের বলে আউট হয়েছেন আলোচিত তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদ ও মঈন আলী। ৯ ওভার বল করে সাব্বির ৩ উইকেট নিয়েছেন ২৭ রান দিয়ে।
৪৫ ওভারের খেলা হলেও ইংলিশ ব্যাটসম্যানরা টেস্ট সিরিজেরই প্রস্তুতি নিয়েছেন। ৫৯ রান করে ‘অবসরে’ গেছেন বেন ডাকেট। গ্যারি ব্যালান্স করেছেন ২৭, মঈন আলী ২৪। ডাকেটের ইনিংসটা ওয়ানডে কেতার হলেও হাসিব হামিদ, গ্যারি ব্যালান্স, মঈন আলী, জনি বেয়ারস্টোরা উইকেটে সময় কাটিয়েছেন। হাসিব ১৫ রান করেছেন ১০০ মিনিট উইকেটে থেকে, ৫৬ বলে, ব্যালান্সের ২৭ ৭২ বল খেলে, মঈন আলী খেলেছেন ৬৩ বল। শেষের দিকে বেয়ারস্টোও ২ রান করতে সময় নিয়েছেন ১৫ মিনিট।
এর আগে, সাব্বিরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে ধরা পড়েন হাসিব। এরপর রুটকেও এলবিডব্লিউ করে ফেরান সাব্বির। মঈন আলী তাঁর বলে ধরা পড়েন কামরুল ইসলাম রাব্বীর হাতে।
প্রস্তুতি ম্যাচ বলে নিজেদের খেলোয়াড়দের বিভিন্নভাবে পরখ করে নেওয়াতে সমস্যা নেই। বিসিবি একাদশও এখনো পর্যন্ত ব্যবহার করেছে ৮ বোলারকে—ইবাদত হোসেন, সৌম্য সরকার, আবু জায়েদ, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বী, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন। ভালো বল করেছেন সকলেই। ইবাদত ও আবু জায়েদ দুজনেই বল করেছেন ৬ ওভার করে। এই দুজনের মধ্যে জায়েদ দারুণ করেছেন। ৬ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান।
ইবাদতের ৬ ওভার থেকে এসেছে ২৭। সৌম্য ৫ ওভারে ২২, শুভাগত ৪ ওভারে ১০। কামরুল রাব্বীও কম যাননি ৬ ওভারে দিয়েছেন মাত্র ১৪। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলা রুবেল ৫ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।
এই প্রতিবেদন লেখার সময় ব্যাট করছিল বিসিবি একাদশ। ৯ ওভারে তাদের সংগ্রহ ৩৭ রান। শাহরিয়ার নাফীস অপরাজিত আছেন ২৬ রানে। সৌম্য খেলছেন ৭ রান নিয়ে see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment