বাংলাদেশ-ইংল্যান্ড দুই শিবির থেকেই বলা হচ্ছে, টেস্টে এখন সাম্যাবস্থা বিরাজ করছে। এখান থেকে খেলা মোড় নিতে পারে যেকোনো দিকে। বাংলাদেশ জিতবে, নয়তো ইংল্যান্ড। আর যদি সব অনুমান ভুল প্রমাণ করে ম্যাচ ড্র হয়ে যায়, নিশ্চিতভাবেই কিছু বড় ইনিংস দেখবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শক। রেকর্ড জুটি-টুটি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
টেস্টের দ্বিতীয় দিন পর্যন্তও ইংল্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারাটা আশাবাদী হওয়ার মতো ব্যাপার। তবে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম এতেই পুরোপুরি সন্তুষ্ট থাকতে পারছেন না। দ্বিতীয় দিন শেষে দলের অবস্থানটা আরও ভালো আশা করেছিলেন তিনি। সেটা না হওয়ার দায় মুশফিক নিচ্ছেন নিজের কাঁধেই, ‘আমার উইকেটটা না পড়লে আরও ভালো হতো।’
প্রথম ইনিংসে এখনো ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ। তবে তিনজন স্বীকৃত ব্যাটসম্যান হাতে থাকায় আশা হারাচ্ছেন না মুশফিক, ‘মিরাজ, সাব্বির আর সাকিব তো আছেই। ইনশা আল্লাহ, আশা করি কমপক্ষে ৫০ থেকে ৭০ রানের লিড হবে। তবে কাল (আজ) সকালের সেশনটা টিকে থাকতে হবে।’
তামিম ইকবাল বাংলাদেশকে একটু এগিয়ে রেখেই শুরু করলেন দ্বিতীয় দিন শেষের বিশ্লেষণ, ‘আমি মনে করি, আমরা একটু ভালো অবস্থানে আছি। হাতে ৫টি উইকেট আছে। আমি সমান সম্ভাবনাই দেখি। কাল (আজ) যদি ভালো একটি সেশন পার করতে পারি তাহলে আমরা ভালো অবস্থায় চলে যাব। তবে উইকেটে ব্যাটিং করাটা সহজ নয়।’ একটা জায়গায় তিনিও একমত অধিনায়কের সঙ্গে, ‘মুশফিক আউট না হলে বলতে পারতাম আমরা ভালো একটি দিন কাটিয়েছি।’
তামিমের ভালো লাগবে যদি প্রথম ইনিংসে অন্তত এক শ রান লিড নিতে পারে বাংলাদেশ, ‘১০০ রানের লিড হলেই আমি বলব ভালো। আমাদের হাতে এখনো দু-তিনজন ভালো ব্যাটসম্যান আছে। মিরাজ আছে, সাব্বির আছে, সাকিবও আছে। নির্দিষ্ট করে এক শ রানের লক্ষ্য দেওয়াটা হয়তো ঠিক হলো না। তারা ভালো জুটি গড়ে রানটা যত দূর নিয়ে যেতে পারে ততই ভালো।’
মুশফিকের মতো সকালের সেশনটাকে স্পর্শকাতর মনে করছেন নির্বাচক হাবিবুল বাশারও, ‘বিশেষ করে ইংল্যান্ড নতুন বল নেওয়ার পরের সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উইকেটে নতুন বলে ভালো টার্ন, বাউন্স হচ্ছে। পুরোনো বলে সেটা একেবারে হবে না তা নয়, তবে নতুন বলের মতো অত বড় টার্ন হবে না।’ কাল উইকেট আরও একটা কম পড়লে পুরোপুরি তৃপ্ত থাকতেন হাবিবুল। তবে সাকিব-মিরাজ-সাব্বিরের ওপর তাঁর আস্থা আছে। লিডটা ৫০-এর ওপরে থাকলে নাকি এই টেস্ট জিতেও যেতে পারে বাংলাদেশ!
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এখনই অত বড় স্বপ্ন দেখেন না। তবে মুশফিকের মতো তিনিও ৫০-৭০ রানের লিডকে আশাবাদী হওয়ার মতো মনে করছেন, ‘তৃতীয় দিনে আমাদের প্রথম লক্ষ্য হবে ওদের সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনা। এরপর লিডের ভাবনা। আমি মনে করি সেটা ৫০ থেকে ৭০ রান হলেই ভালো লড়াই করা যাবে। সে জন্য বাকি ব্যাটসম্যানদের ভালো জুটি গড়তে হবে।’ শেষ বেলায় মুশফিকের আউট নিয়ে আফসোস আছে মিনহাজুলেরও, ‘প্রতিটা বিরতির আগেই আমরা উইকেট হারিয়েছি। নইলে অবস্থান আরও ভালো থাকত। শেষ দিকে মুশফিকের আউটটা না হলেই হতো...।’
দিন শেষের সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে আসেন গ্যারেথ ব্যাটি। চট্টগ্রাম টেস্টে তিনিও এখন পর্যন্ত দেখছেন ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ অবস্থা। ‘টেস্টের এখন যা অবস্থা, আমি মনে করি দুই দলই ভাবতে পারে যে তারা ভালো অবস্থানে আছে। তবে কাল (আজ) সকালে আমরা চেষ্টা করব বাংলাদেশ যেন খুব বেশি দূরে যেতে না পারে’—বলেছেন ইংলিশ অফ স্পিনার see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment