একটা সময় নেইমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কারণে-অকারণে ডাইভ দেন।
বার্সেলোনায় আসার নেইমার এই দুর্নাম মুছে ফেলেছেন। কিন্তু এখনো প্রায়ই মাঠে
পড়ে যেতে দেখা যায় তাঁকে। কারণটা আর কিছুই নয়, প্রতিপক্ষের কড়া ট্যাকলের
শিকার হন বারবার।
এই কড়া ট্যাকল এড়ানো যেমন শিখতে হবে, একই সঙ্গে নেইমারকে আরও একটি বিষয়ে মনোযোগ দিতে বললেন তিতে। আহত হয়ে পাল্টা আক্রমণ না করা। এই করতে গিয়ে নেইমার যে বারবার নিজের ও দলের বিপদ ডেকে আনছেন।
মাথা গরম করার কারণে লাল কার্ড দেখেছেন, হলুদ কার্ড তো হরহামেশাই। প্রতিপক্ষ নেইমারের এই ব্যাপার নিয়েও ‘খেলছে’ বলে মনে করেন ব্রাজিল কোচ। ইচ্ছে করেই নেইমারকে উসকানি দেওয়া হয় যেন নেইমার মাথা গরম করে ফেলেন। আর সেই ফাঁদে নেইমার পা দিচ্ছেন বারবার।
নেইমারকে নীরবে অনেক কিছু সয়ে যেতে বললেন তিতে। তবেই না ঝিনুকের মতো মুক্তো ফলাতে পারবেন!
হতাশা থেকে মাথা গরম করেই বলিভিয়া ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন। ভেনেজুয়েলা ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়েছে নেইমারকে। তিতে বলছেন, ‘নেইমারকে বলিভিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে কতবার মাঠ থেকে তুলে আনার কথা ভেবেছি জানেন? প্রায় ১০ বার। ওকে এভাবেই পরিণত হতে হবে। আমি ওকে বলেছি, নেইমার, কার্ডের কথা ভুলে গিয়ে মন খুলে খেলো, ড্রিবল করো, শুট নাও। কার্ডের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও।’
নেইমারের বার্সেলোনায় আছেন জন্যই এ নিয়ে বেশি ভাবেন না তিতে, ‘এটাই পরিণত হওয়ার পদ্ধতি। প্রথমত ও ঠিক ক্লাব বেছে নিয়েছে। ঠিক জায়গায় আছে ও। ফলে আমি নিশ্চিত ও আরও উন্নতি করবে। ওকে শুধু এই ফাউলগুলো হজম করাটা শিখতে হবে। ও অন্য রকম এক প্রতিভা। কিন্তু এই ফাউলগুলো এড়ানো ওকে শিখতেই হবে see more
Info : Prothom-alo

No comments:
Post a Comment