Saturday, October 15, 2016

ফ্লাইটে গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ ফ্লাইটে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তর। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গ্যালাক্সি নোট ৭-এ আগুন লাগার খবরের পরিপ্রেক্ষিতে মার্কিন পরিবহন দপ্তর ওই পদক্ষেপ নিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, আজ শনিবার থেকে যাত্রীরা ফ্লাইটে গ্যালাক্সি নোট ৭ তাঁদের সঙ্গে রাখতে পারবেন না। লাগেজেও রাখতে পারবেন না।

এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) স্যামসাংয়ের এই ফোনটি লাগেজের ভেতরে না নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল।
চলতি সপ্তাহে স্যামসাং ঘোষণা দেয়, তারা আর গ্যালাক্সি নোট ৭ তৈরি করবে না। এই ফোন বিক্রি এবং বদলে দেওয়াও পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
স্যামসাং কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে গ্রাহকের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। এ কারণে তারা গ্যালাক্সি নোট ৭ আর তৈরি না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই ফোন বিক্রি ও বদলে দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে see more 

Info : .Prothom-alo

No comments:

Post a Comment