Wednesday, August 31, 2016

ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের সব তথ্য!

এই যুগে অনলাইন ব্যবহার করে শুধু সুবিধা নেওয়ার কথা চিন্তা করলে ভুল করবেন। কারণ আপনাকে বিপদে ফেলতে সদা প্রস্তুত আছে সাইবার অপরাধীরা। তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং তা খুব সিরিয়াসলি নিতে হবে।

হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অন্যান্য কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কখনো কখনো মেসেজের নিয়ম কানুন না পড়েই আমরা 'Agree' বাটন প্রেস করে দিই। এর জন্য বহু হোয়াটস অ্যাপ ব্যবহারকারীকে মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। তাদের হোয়াটস অ্যাপের সমস্ত তথ্য ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। আপনারও যদি এমন হয়ে থাকে, তাহলে জানুন কীভাবে এটা বন্ধ করবেন।

যদি আপনি এখনই 'Agree' বাটন না প্রেস করে থাকেন, তাহলে “Read more” বাটন প্রেস করে আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন। এর মাধ্যমে আপনি আপনার হোয়াটস অ্যাপের ডেটা ফেসবুকে শেয়ার হয়ে যাওয়া বন্ধ করতে পারবেন।

আর যদি 'Agree' বাটন প্রেস করে থাকেন, তাহলে জানুন কী করবেন-

১) আপনার হোয়াটস অ্যাপ ওপেন করুন।

২) সেটিংসে যান।

৩) এবার অ্যাকাউন্টে যান।

৪) share my account info and uncheck the box-এ ক্লিক করুন।

এবার আপনি নিরাপদ। তবে ভুলেও কখনো না জেনে বুঝে কোনো অ্যাপের পারমিশন agree করবেন না। see more 


Info : .Kalerkantho
এই যুগে অনলাইন ব্যবহার করে শুধু সুবিধা নেওয়ার কথা চিন্তা করলে ভুল করবেন। কারণ আপনাকে বিপদে ফেলতে সদা প্রস্তুত আছে সাইবার অপরাধীরা। তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং তা খুব সিরিয়াসলি নিতে হবে।
হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অন্যান্য কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কখনো কখনো মেসেজের নিয়ম কানুন না পড়েই আমরা 'Agree' বাটন প্রেস করে দিই। এর জন্য বহু হোয়াটস অ্যাপ ব্যবহারকারীকে মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। তাদের হোয়াটস অ্যাপের সমস্ত তথ্য ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। আপনারও যদি এমন হয়ে থাকে, তাহলে জানুন কীভাবে এটা বন্ধ করবেন।
যদি আপনি এখনই 'Agree' বাটন না প্রেস করে থাকেন, তাহলে “Read more” বাটন প্রেস করে আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন। এর মাধ্যমে আপনি আপনার হোয়াটস অ্যাপের ডেটা ফেসবুকে শেয়ার হয়ে যাওয়া বন্ধ করতে পারবেন।
আর যদি 'Agree' বাটন প্রেস করে থাকেন, তাহলে জানুন কী করবেন-
১) আপনার হোয়াটস অ্যাপ ওপেন করুন।
২) সেটিংসে যান।
৩) এবার অ্যাকাউন্টে যান।
৪) share my account info and uncheck the box-এ ক্লিক করুন।
এবার আপনি নিরাপদ। তবে ভুলেও কখনো না জেনে বুঝে কোনো অ্যাপের পারমিশন agree করবেন না।
- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2016/08/31/400156#sthash.MpyLvQe2.dpuf

২৪৯ কর্মকর্তা নেবে কৃষি ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ দেবে ২৪৯ জন অফিসার (ক্যাশ)। অনলাইনে আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জানাচ্ছেন ফরহাদ হোসেন
 ২৪৯ জন অফিসার (ক্যাশ) চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। নিয়োগ দেওয়া হবে ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে। শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর।



আবেদনের যোগ্যতা

স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের গ্রেড থাকা চলবে না। গ্রেডিং পয়েন্টে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তার বেশি প্রথম বিভাগ, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম দ্বিতীয় এবং জিপিএ ১.০০ থেকে ২.০০-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে।
 বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা বেশি হলে প্রথম বিভাগ বা শ্রেণি, ২.২৫ বা তার বেশি কিন্তু ৩.০০-এর কম দ্বিতীয়, ১.৬৫ বা তার বেশি কিন্তু ২.২৫-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে। ৫ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তার বেশি প্রথম, ২.৮১৩ বা তার বেশি কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় এবং ২.০৬৩ বা তার বেশি কিন্তু ২.৮১৩-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি। ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড হতে ইস্যু করা সমমানের সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যু করা সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি বা বিভাগ অথবা জিপিএ বা সিজিপিএ উল্লেখসহ) তথ্য দিতে হবে। ১ আগস্ট ২০১৬ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।



আবেদন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd)-এর online Application Form বাটনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রকের প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। আবেদন করার নিয়ম ও শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর পাওয়া ট্র্যাকিং নম্বরযুক্ত ফরমটি সংরক্ষণ করতে হবে। প্রার্থীর নাম, পিতা-মাতার নাম ও অন্যান্য তথ্য এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে, অনলাইন ফরমে সেভাবে পূরণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিরতদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে। আবেদনের সময় কোনো তথ্য বা সমস্যায় পড়লে ইমেইল করা যাবে

oa.query@bb.org.bd ঠিকানায়।



পরীক্ষা পদ্ধতি

ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে জানা যায়, তিন পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমেই বসতে হবে এমসিকিউ পরীক্ষায়। উত্তীর্ণদের নেওয়া হবে লিখিত রচনামূলক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। কাগজপত্র যাচাই করে ডাকা হবে ভাইভা বা মৌখিক পরীক্ষায়।



বিষয়ভিত্তিক প্রস্তুতি

এমসিকিউ এবং লিখিত রচনামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ক্যাশ অফিসার বিদ্যা সাগর জানান, ক্যাশ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় সরকারি সব ব্যাংকে প্রায় একই প্রশ্ন করা হয়। তবে অন্য ব্যাংকের তুলনায় এ ব্যাংকের পরীক্ষা অনেক কঠিন হয়। বিভিন্ন ব্যাংকের বিগত বছরের ক্যাশ কর্মকর্তা পদের প্রশ্নগুলো র্চচা করলে প্রস্তুতির বিষয়ে ভালো ধারণা পাওয়া যাবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত বইগুলো প্রস্তুতিতে কাজে দেবে। নিজেকে আপডেট রাখতে হবে সাধারণ জ্ঞানে। ব্যাংকের চাকরি পরীক্ষায় সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আছে নেগেটিভ মার্কিং। উত্তর ভুল হলে প্রতিটি প্রশ্নে ০.২৫ নম্বর কাটা যাবে।



সহায়ক যত বই

বাজারে বিভিন্ন লেখকের সরকারি ব্যাংকের ব্যাংক নিয়োগ গাইড পাওয়া যায়। এসব গাইডে বিগত বছরের প্রশ্ন দেওয়া থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এমবিএ ভর্তি গাইড, প্রফেসরস কি টু গভর্নমেন্ট ব্যাংক জব, সাইফুর গভর্নমেন্ট ব্যাংক জব, ব্যাংক জব সল্যুশন, এটুজেড ব্যাংক জব, জব রিক্রুটমেন্ট ব্যাংক সল্যুশন বইগুলো পড়তে পারেন।



নিয়োগ, প্রশিক্ষণ ও বেতন-ভাতা

বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়োগের জন্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা তৈরি করে ব্যাংকে পাঠায়। তালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় প্রধান কার্যালয়সহ ব্যাংকের বিভিন্ন শাখায়। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে দেওয়া হয় বুনিয়াদি প্রশিক্ষণ। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ১৬০০০-৩৮৬৪০ বেতন এবং ব্যাংকের নিয়মে অন্যান্য আর্থিক সুবিধা পান একজন অফিসার see more 

Info : Kalerkantho.

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ দেবে ২৪৯ জন অফিসার (ক্যাশ)। অনলাইনে আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জানাচ্ছেন ফরহাদ হোসেন

৩১ আগস্ট, ২০১৬ ০০:০০
- See more at: http://www.kalerkantho.com/print-edition/chakriache/2016/08/31/399860#sthash.XY0HW5of.dpuf

বিসিএস লিখিত পরীক্ষায় ঘড়ি নিষিদ্ধ

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক ও ব্যাগ নিয়ে পরীক্ষাকক্ষে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থিতা বাতিল করে ভবিষ্যতে পিএসসি’র সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে। মঙ্গলবার পিএসসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬তম বিসিএস’র আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় চার ঘণ্টা আর ১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএসের লিখিত পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন নিষিদ্ধ করেছে। পরীক্ষার হলে সময় জানার জন্য প্রত্যেক পরীক্ষাকক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।
আগামী ৪ সেপ্টেম্বরের গাণিতিক যুক্তি পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পদ সংশ্লিষ্ট বিষয়-গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক্স এবং অন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার দিন সাইন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করা যাবে। উল্লিখিত বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষার দিন কোনো প্রার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করে কমিশনের সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।
উল্লেখ্য, গত ১০ ফেব্র“য়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রথম শ্রেণীর দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন see more 


Info : Dailynayadiganta.

৭ সেপ্টেম্বর আসছে আইফোন ৭

৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বিল গ্রাহাম সিভিক মিলনায়তনে আইফোন ৭ প্রকাশ করবে অ্যাপল কম্পিউটার। সঙ্গে নতুন সংস্করণের অ্যাপল ওয়াচ এবং অ্যাপলের অন্যান্য পণ্য ও সেবার ঘোষণা থাকতে পারে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়েছে অ্যাপল। তাতে শুধু লেখা, দেখা হবে ৭ তারিখে।
আমন্ত্রণপত্রে সরাসরি নতুন আইফোন প্রকাশের কথা কোথাও উল্লেখ নেই। তবে আগের বছরগুলোর কথা বিবেচনায় আনলে, নতুন আইফোন ছাড়া কখনো এমন সাড়ম্বরে সংবাদ সম্মেলন করা হয় না। সবার মনে তাই আইফোন প্রকাশ করা হবে কি না, সে প্রশ্নের চেয়ে নতুন আইফোনের কয়টি সংস্করণ প্রকাশ করা হবে, তা-ই নিয়ে বেশি ভাবছেন। আইফোন ৭-এর পাশাপাশি ৫ দশিমক ৫ ইঞ্চি পর্দার আইফোন ৭ প্লাস, ছোট আকারের আইফোন ৭ এসই এবং আইফোন ৭ প্রোর নাম মানুষ বেশি নিচ্ছেন। সেই সঙ্গে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ প্রকাশ করা হতে পারে।
কয়েক মাস ধরে ঘুরেফিরে আরেকটি প্রশ্ন বারবার উঠছে, তা হলো আইফোন ৭-এ হেডফোন সংযোগ দেওয়ার পোর্ট থাকবে কি না? যদি না থাকে, তবে বিদ্যমান সব হেডফোন কীভাবে যুক্ত করা হবে? ৭ সেপ্টেম্বরের আগে অবশ্য সেই প্রশ্নের উত্তর মিলছে না।
একই দিনে আসছে প্লেস্টেশন ৪ নিও
অ্যাপলের সম্মেলনের দুই ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্লেস্টেশন ৪ নিও গেমিং কনসোল প্রকাশ করবে সনি। সংবাদমাধ্যমে প্রচার নিয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হতে পারে বলে অনেকে মনে করছেন। এটা ঠিক যে আইফোনপ্রেমীরা প্লেস্টেশন কিনবেন না, আবার প্লেস্টেশন যাঁদের পছন্দের, তাঁরা আইফোন নিয়ে মাথা ঘামান না। কিন্তু সংবাদমাধ্যমে ব্যাপারটা কাজ করে ভিন্নভাবে। অনেক সংবাদমাধ্যম দুটি অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। আবার অনেক পত্রিকায় একটি সংবাদ ওপরে, আরেকটি নিচে দেওয়া হবে। নতুন পণ্য প্রচারে যেকোনো একটি প্রতিষ্ঠানকে কিছুটা ক্ষতির মুখে তো পড়তেই হচ্ছে see more 


Iifo : .Prothom-alo.

১৬৯ রানের হার পাকিস্তানের


জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হতো পাকিস্তানকে। করতে হতো ৪৪৫ রান। রীতিমতো পর্বতারোহণের মতোই ব্যাপার। পাকিস্তান তা করতে পারেনি। ইংল্যান্ডের ‘বিশ্ব রেকর্ড’ ৪৪৪ রানের জবাব দিতে গিয়ে তারা থেমেছে ২৭৫ রানেই। ১৬৯ রানের হারে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের। দুই ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ড সিরিজে এগিয়ে ৩-০ ব্যবধানে।

ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স হেলসের সর্বোচ্চ রানের স্কোরে (১৭১) পাকিস্তানের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইংল্যান্ড। হেলসের ইনিংসের সঙ্গে জো রুটের ৮৫ আর জশ বাটলার ও এউইন মরগানের অপরাজিত ৯০ ও ৫৭ রানের দুটো ইনিংসে রান পর্বতের চূড়ায় পৌঁছে যায়। ইংল্যান্ডের ইনিংসে পাকিস্তানের পক্ষে ‘সেঞ্চুরি’ করেন ওয়াহাব রিয়াজ। ইংলিশ ব্যাটসম্যানদের দাপটে নিজের ১০ ওভারে ১১০ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন পাকিস্তানের এই পেসার। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে এটাই কোনো বোলারের রান-খরচের সেঞ্চুরির একমাত্র রেকর্ড। রিয়াজের পাশাপাশি সত্তরের ওপর রান দিয়েছেন হাসান আলী ও মোহাম্মদ আমির। আমির উইকেট না পেলেও আলী নিয়েছেন ২ উইকেট। ৬২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।

৪৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আসলে দলে অ্যালেক্স হেলসের মতো কাউকে খুঁজে পেতে হতো পাকিস্তানের। হেলস তো কেউ হতেই পারেননি, নিদেনপক্ষে জো রুট কিংবা জশ বাটলারও হতে পারেননি কোনো পাকিস্তানি ব্যাটসম্যান। মজার ব্যাপার হচ্ছে, ফিফটি করেছেন মোহাম্মদ আমির। বল হাতে কিছু করতে না পারলেও ব্যাট হাতে কিছু করে দেখাতে চেয়েছেন। আরেকটি ফিফটি শারজিল খানের—৫৮। আমিরের সংগ্রহও ৫৮। এ ছাড়া সরফরাজ আহমেদ ৩৮, মোহাম্মদ নাওয়াজ ৩৪, ওয়াহাব রিয়াজ ১৪ ও ইয়াসির শাহর ২৬ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছে। ৪৪.৪ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে দারুণ বল করেছেন ক্রিস ওকস—৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আদিল রশিদ নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি মার্ক উড, লিয়াম প্লাংকেট, বেন স্টোকস ও মঈন আলী see more 


Info :  .Prothom-alo.

দ্বিস্তর টেস্ট প্রশ্নে বাংলাদেশের পাশে ভারত

ব্যাপারটা নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছিল আইসিসি। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে দেওয়া হয়েছে দ্বিস্তর ক্রিকেটের প্রস্তাব। তবে সেটি আলোর মুখ দেখবে কি না, তা পড়ে গেছে সংশয়ে। নানাভাবে এর বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানানোর পর এবার বেশ জোরালোভাবে নিজেদের বক্তব্য জানিয়ে দিল ভারত। ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুর নাকচ করে দিয়েছেন এই প্রস্তাব। চার দিনের টেস্টও তিনি চান না।

অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আপনার সামনে যদি কোনো স্বীকৃত ও ত্রুটি-বিচ্যুতিহীন ফরম্যাটই না থাকে, তাহলে একটি খেলাকে আপনি এগিয়ে নেবেন কীভাবে? আমার মনে হয়, এই দ্বিস্তর টেস্ট ক্রিকেটের ভাবনার মধ্যেই আমাদের প্রবেশ করা উচিত নয়। আমাদের টেস্ট ক্রিকেটের আসল সমস্যাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। টেস্টের সমস্যাটা কী? এর দৈর্ঘ্য? মানুষের হাতে সময়ের অভাব? আমরা কেন টেস্টে দর্শক পাচ্ছি না? এগুলোই আসলে বিশ্লেষণ হওয়া দরকার।’

অন্য খেলাগুলোর আকাশচুম্বী জনপ্রিয়তাও টেস্ট ক্রিকেটকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা অনুরাগের, ‘আমার মনে হয় অন্য খেলাগুলোর দর্শক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটই টেস্টের জনপ্রিয়তার মূল বাধা। নিজেদেরই জিজ্ঞেস করুন, ফুটবল খেলাটি কতক্ষণে শেষ হয়! হকি, আমেরিকান ফুটবল, রাগবি—যে খেলাগুলোর প্রতিটিই দুই ঘণ্টা সময়ের মধ্যে শেষ হয়ে যায়। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ যে টি-টোয়েন্টি, সেটাও শেষ হতে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়। এটা একটা কারণ হতে পারে।’

বদলে যাওয়া প্রজন্মও টেস্ট ক্রিকেটের একটা বড় সমস্যা বলে মনে করেন অনুরাগ, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতে টেস্ট ক্রিকেটের দর্শক কারা? এঁদের গড় বয়স কত? ভারত তরুণদের দেশ। আমাদের দেশের জনগোষ্ঠীর বিরাট একটা অংশ তরুণ। এই তরুণেরা, টেস্ট দেখবে, নাকি ওয়ানডে, টি-টোয়েন্টি দেখবে—এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আপনার কাছে বিভিন্ন পণ্য আছে, ক্রেতাদের সিদ্ধান্ত নিতে দিন তারা কোনটা কিনবে! আমাদের উচিত টেস্ট ক্রিকেটের সমস্যাগুলো গভীরভাবে খতিয়ে দেখা।’

গত জুনে স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সভায় এই প্রস্তাব একরকম পাসই হয়ে যেতে বসেছিল। বাংলাদেশ এর জোর বিরোধিতা করেছিল। শ্রীলঙ্কাও এগিয়ে এসেছিল এর বিরোধিতায়। দ্বিস্তর ধারণা চাপ পড়ে যায় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর দেশ ভারতের বিরোধিতার মুখে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এখনো অটল নিজেদের অবস্থানে  see more 


Info : .Prothom-alo.

বলে নয়, ব্যাটে বিশ্ব রেকর্ড আমিরের

বোলিংয়ের সময়টি কেবল হতাশায় মাথা নাড়তে নাড়তে পার করেছেন। ব্যাটিংয়ে যখন নামলেন, ২০০ রানেরও বেশি ব্যবধানের হার চোখ রাঙাচ্ছিল পাকিস্তানকে। সে দুঃখ ভুলতেই বোধ হয় এমন খ্যাপাটে ব্যাটিং করলেন মোহাম্মদ আমির। সেই ব্যাটিংয়ে দিন শেষে আরেকটি বিশ্ব রেকর্ড দেখল ট্রেন্ট ব্রিজ। ওয়ানডেতে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন এই বাঁহাতি পেসারের দখলে।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল রীতিমতো ঝড় বয়ে গেছে ট্রেন্ট ব্রিজে। সে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটের কত কত রেকর্ড। প্রথমে অ্যালেক্স হেলস ভাঙলেন ২৩ বছর পুরোনো ইংলিশ রেকর্ড। ব্যক্তিগত ইনিংসের সে রেকর্ডও পরে গৌণ হয়ে গেল তাঁর দলের বিশ্ব রেকর্ড ভাঙা ৪৪৪ রানের কাছে। ওয়াহাব রিয়াজ তো ৩ রানের জন্য বেঁচে গেলেন খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ডের হাত থেকে। সে জন্যই বোধ হয় দিন শেষে আমিরের ইচ্ছে হলো আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার।

১১তম ব্যাটসম্যান হিসেবে কাল যখন আমির নামলেন, দলের রান ১৯৯। আমির নেমে কিছুক্ষণ ঠুকঠুক করছিলেন, একটু পরেই বুঝতে পারলেন ম্যাচের এমন পরিস্থিতিতে এসবে কিছু যায়–আসে না। ষষ্ঠ বলে চার মেরে শুরু করলেন, ২৮তম বলে ক্রিস ওকসের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হলেন। এর মাঝেই আরও ৪টি চার ও ৪টি ছক্কা মারা হয়ে গেছে তাঁর।

এর মধ্যে আদিল রশিদকে টানা তিন বলে ছক্কা মেরে ২২ বলেই ৫০ ছুঁয়েছেন। টানা তিন ছক্কার দ্বিতীয়টিতেই বিশ্ব রেকর্ড ভেঙেছেন আমির। ২০০৩ সালে কেপটাউনে এই ইংল্যান্ডের বিপক্ষেই পাগুলে এক ইনিংসে ১৬ বলে ৪৩ রান করেছিলেন শোয়েব আখতার। কাল সে রেকর্ড ভেঙে ৫৮ করেছেন আমির। ওয়ানডে ইতিহাসের প্রথম ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন হাফ সেঞ্চুরি।

তবে এই রেকর্ড শুধু ব্যক্তিগত আরেকটি অর্জন হয়েই থাকবে। সান্ত্বনা পেতে পারেন এই ভেবে, নয় ও দশে নেমে সর্বোচ্চ রানের দুটো ইনিংসও বৃথা গিয়েছিল। নয়ে নেমে আন্দ্রে রাসেল (৯২*) ও দশে নেমে রবি রামপালও (৮৬*) বিশ্ব রেকর্ডের ইনিংস দুটি খেলেছিলেন পরাজিত দলের হয়ে।

১১ নম্বরে নেমে ৪০ পেরোনো ইনিংসই আছে আর একটি। ১২ বছর আগে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন দক্ষিণ আফ্রিকার মাখায়া এনটিনি। বাংলাদেশের পক্ষে ১১ নম্বরে নেমে অপরাজিত ২২ করেছিলেন তাপস বৈশ্য। ২০০৫ সালের ওই ইনিংস এখনো দেশের পক্ষে সর্বোচ্চ হয়ে আছে see more 


Info : Prothom-alo.