Saturday, September 24, 2016

বৃষ্টিতে বিঘ্নিত বাংলাদেশের অনুশীলন


বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এক ঘন্টার প্রবল বৃষ্টিতে পুরো অনুশীলন করতে পারল না বাংলাদেশ দল। গা গরমের পর ইন্ডোরের বাইরের উইকেটে ঘন্টা খানেক ব্যাটিং-বোলিং অনুশীলন করেই গুটিয়ে ফেলতে হয়েছে সব। এ প্রতিবেদন লেখার সময় অবশ্য মিরপুরে বৃষ্টি নেই। বিকেল ৩টার দিকে অনুশীলন শুরু করে আফগানিস্তানও। তবে বৃষ্টির পর মাঠ কাভারে ঢাকা থাকায় সফরকারীদের অনুশীলন সীমাবদ্ধ হয়ে পড়েছে ইনডোরে।
 সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডেই জয়ের লক্ষ্য তাদের। বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পেসার তাসকিন আহমেদ দলে স্বস্তি প্রকাশ করেছেন তারা। সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে see more 

Info :  Prothom-alo

No comments:

Post a Comment